Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বৃহস্পতিবার যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
30 October, 2021, 07:55 pm
Last modified: 30 October, 2021, 07:59 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

বৃহস্পতিবার যুক্তরাজ্যে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাসস
30 October, 2021, 07:55 pm
Last modified: 30 October, 2021, 07:59 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতি: টিবিএস

বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যুক্তরাজ্যে (ইউকে) একটি রোড শো উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লন্ডনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) এবং বাংলাদেশ হাই কমিশনের অংশীদারিত্বে 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাস্টেইনেবল গ্রোথ পার্টনারশিপ' শীর্ষক রোড শো আয়োজন করতে যাচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডন এসডব্লিউ১পি ৩ইই-তে রানী দ্বিতীয় এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংচুয়ারির চার্চিল অডিটোরিয়ামে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে যুক্তরাজ্যের বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অনাবাসী বাংলাদেশী (এনআরবি) ও প্রতিষ্ঠান অংশ নেবে।

পরে ৮ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে 'দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পোটেনশিয়ালস ইন বাংলাদেশ' নিয়ে আরেকটি বিনিয়োগ শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্স উইন্ডমিল সেন্ট অফ ম্যানচেস্টার এম২ ৩জিএক্স-এ এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং যুক্তরাজ্যের প্রাতিষ্ঠানিক ও বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবে।

বাসস-এর সঙ্গে আলাপকালে বিএসইসি'র চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত-উল-ইসলাম বলেন, যুক্তরাজ্যে আরও বিনিয়োগের জন্য রোড শো'র আয়োজন করা হচ্ছে এবং এতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং পুঁজিবাজারকে কেন্দ্রীভূত করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড শো উদ্বোধন করবেন এবং এতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অংশ নেবেন। যুক্তরাজ্যে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ রিটার্নের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 

চেয়ারম্যান বলেন, প্রধান প্রধান খাতের উন্নয়নে বাংলাদেশের আরও আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশি সে দেশে বাস করে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / যুক্তরাজ্য / রোড শো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net