Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিমানবন্দরে পণ্য স্ক্যানিংয়ের জট দ্রুত সমাধানের আশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2021, 09:20 am
Last modified: 29 October, 2021, 09:47 am

Related News

  • অগ্নিকাণ্ডের প্রায় এক বছর পরও কার্গো জট সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা বিমানবন্দর
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট

বিমানবন্দরে পণ্য স্ক্যানিংয়ের জট দ্রুত সমাধানের আশা

জটিলতায় পড়ে কোন কোন রপ্তানিকারক তাদের পণ্য কলকাতায় বিমানবন্দরে নিয়ে পরীক্ষা করিয়ে তারপর রপ্তানি করছেন।
টিবিএস রিপোর্ট
29 October, 2021, 09:20 am
Last modified: 29 October, 2021, 09:47 am

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য স্ক্যানিং সংকটের কারণে সৃষ্ট জটিলতা জট খুলতে যাচ্ছে শিগগিরই। ব্যবসায়ীরা আশা করছেন, বিমানবন্দরে চারটি এক্সপ্লোসিভ ডিটেকশান স্ক্যানারের (ইডিএস) দুটি নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ ঠিক হবে। বর্তমানে চালু রয়েছে একটি ইডিএস। বাকি একটি ইডিএসও আগামী মাসের মধ্যে চালু হওয়ার আশা করছেন তারা। 

ফলে আগামী মাসের ১৫ তারিখ নাগাদ বিমানবন্দরে স্ক্যানিং নিয়ে বিদ্যমান সমস্যার ৮০ শতাংশই কেটে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স এসোসিয়েশনের (বাফা) পরিচালক নাসির আহমেদ খান।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ৪টি ইডিএস এর মধ্যে ১টি গত ১১ অক্টোবর সচল হয়েছে। বাকি দুটি ২১ অক্টোবরে ইউরোপের বিশেষজ্ঞ দল পরীক্ষা করে গেছেন, যার রিপোর্ট নভেম্বরের প্রথম সপ্তাহে পাওয়া যাবে। আমরা আশা করছি, পজিটিভ রিপোর্ট আসবে এবং প্রথম সপ্তাহেই দুটি ইডিএস চালু হবে। বাকি ইডিএসও নভেম্বরের মধ্যে চালু হবে।

গত কয়েক মাস ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইডিএস কাজ না করায় পণ্য স্ক্যানিংয়ে সমস্যা সৃষ্টি হয়। একই সময়ে বিমানে পণ্য আমদানি-রপ্তানির পরিমাণও বাড়ে। দ্বিমুখী জটিলতায় পড়ে কোন কোন রপ্তানিকারক তাদের পণ্য কলকাতায় বিমানবন্দরে নিয়ে পরীক্ষা করিয়ে তারপর রপ্তানি করেন।

এমন পরিস্থিতিতে সম্প্রতি বিমানবন্দর পরিদর্শন করে এই অব্যবস্থাপনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

আমদানি-রপ্তানিকে সহজ করতে দ্রুত এসব ইডিএস সক্রিয় করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপর থেকে ইডিএস সক্রিয় করার কার্যক্রমে গতি বাড়ে।

জানা গেছে, এর মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে যুক্তরাজ্য। এর বাইরে অন্যান্য এয়ারলাইন্স কোম্পানিও ফ্লাইট চালু করতে যাচ্ছে।

তবে বিমানবন্দরে জট ধীরে ধীরে কমছে বলে জানান নাসির আহমেদ খান। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শীতের পণ্য (মূলত পোশাক) ইতিমধ্যে চলে গেছে।

তিনি জানান, এই বিমানবন্দরের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৮০০ টন পণ্য বিভিন্ন দেশে বিমানের মাধ্যমে যায়। যার মধ্যে ইউরোপগামী প্রতি কেজি পণ্যের ফ্রেইট চার্জ বর্তমানে ৬ থেকে ৬.৫ ডলার আর যুক্তরাষ্ট্রগামী প্রতিকেজি পণ্যের চার্জ ১২ থেকে ১৪ ডলার।  

Related Topics

টপ নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / পণ্য খালাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • অগ্নিকাণ্ডের প্রায় এক বছর পরও কার্গো জট সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা বিমানবন্দর
  • ব্যবসা সহজ করতে পণ্য খালাসে অহেতুক বিলম্ব নয়, কাস্টমসকে এনবিআরের নির্দেশ
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • শাহজালাল বিমানবন্দরে বেবিচকের ফ্রি শাটল সার্ভিস চালু
  • যান্ত্রিক ত্রুটিতে অগ্নি-সতর্ক সংকেত, এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল ইউএস-বাংলার চট্টগ্রামগামী ফ্লাইট

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net