Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিদ্যুৎ উৎপাদনে সব সময় ভর্তুকি দেয়া সম্ভব হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
27 August, 2020, 01:55 pm
Last modified: 27 August, 2020, 03:30 pm

Related News

  • খরুচে কেন্দ্র ধাপে ধাপে কমিয়ে, নবায়নযোগ্য উৎস বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকি কমাতে চায় সরকার
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

বিদ্যুৎ উৎপাদনে সব সময় ভর্তুকি দেয়া সম্ভব হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সারাদেশে ১৮টি জেলার ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন ট্রান্সমিশন লাইন উদ্বোধনের সময় এ কথা বলেন।
ইউএনবি
27 August, 2020, 01:55 pm
Last modified: 27 August, 2020, 03:30 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

বিদ্যুৎ ব্যবহারে সতর্ক ও অপচয় না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে সব সময় ভর্তুকি দেয়া সম্ভব হবে না।

তিনি বলেন, 'সব সময়ের জন্য ভর্তুকি দেয়া সম্ভব নয়, প্রত্যেকের এ বিষয়টি মনে রাখা উচিত।'

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সারাদেশে ১৮টি জেলার ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণে দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন ট্রান্সমিশন লাইন উদ্বোধনের সময় এ কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে প্রকৃত ব্যয় ভোক্তা স্তরের প্রতি ইউনিট দামের তুলনায় অনেক বেশি। সরকার এখনও ভোক্তা পর্যায়ে কম দামে বিদ্যুৎ সরবরাহের জন্য ভর্তুকি দিচ্ছে।

তিনি বলেন, 'আমরা উৎপাদন ব্যয়ের তুলনায় ভোক্তাদের জন্য কম হারে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি।'

প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, সরকার দেশের উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে যাতে দেশের মানুষ তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করতে পারে।

 'যত বেশি মানুষ তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করবে, তত বেশি তারা আমাদের যে মূল্য ব্যয় হচ্ছে (বিদ্যুৎ উৎপাদনের জন্য) দিতে সক্ষম হবে,' যোগ করে প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, সরকারকে জনগণের জন্য সেই সক্ষমতা তৈরি করতে হবে।

তিনি বলেন, 'আমরা কেন দেশের মানুষের জন্য এই সুযোগগুলো দিচ্ছি তাতেই এটি নিশ্চিত হয়ে যায়।'

বঙ্গবন্ধুর কন্যা বলেন, বর্তমানে দেশের ৯৭ শতাংশ মানুষ ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াট বিদ্যুতের আওতায় রয়েছে এবং সরকার ২০২১ সালের মধ্যে এই অবস্থা শতভাগে বাড়ানোর লক্ষ্য নেয়া হয়েছে।

তিনি বলেন, 'আমরা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছি।'

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশ জুড়ে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে যেখানে শিল্পায়ন ও কর্মসংস্থান হবে। এর জন্য বিদ্যুতের প্রয়োজন হবে।

মানুষ যত বেশি ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করবে তত বেশি বিদ্যুতের প্রয়োজন হবে বলে, তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, 'মোট কথা আমরা পুরো দেশে অর্থনৈতিক উন্নতি করতে চাই, আমরা দেশের পল্লী এলাকায় উন্নয়ন করতে চাই, আমরা গ্রামীণ অঞ্চলে সকল সুযোগ সুবিধা দিতে চাই।'

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার (গোপালগঞ্জ) প্রতি বিএনপি-জামায়াত সরকারের অবহেলার কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট এলাকাকে কখনই অবহেলা করা হচ্ছে না

এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি নতুন নির্মিত বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি বগুড়ায় অবস্থিত।

১৯৭৫ এর ১৫ আগস্টের হত্যার কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, এই হত্যার মধ্য দিয়ে পুরো জাতি তার ভবিষ্যত আশা ও আকাঙ্ক্ষা হারিয়েছিল।

তিনি বলেন, সরকার দেশকে দারিদ্র মুক্ত করার জন্য জাতির পিতার আকাঙ্ক্ষা, আদর্শকে বাস্তবায়িত করতে কাজ করছে।

তিনি বলেন, 'আমাদের উদ্দেশ্য জাতির পিতার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের আরও উন্নত জীবন নিশ্চিত করা।'

বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার কর্মকর্তাদের সাথে মন্ত্রণালয় থেকে সংযুক্ত ছিলেন এবং পাঁচটি জেলার সুবিধাভোগীরাও এই কার্যক্রমে সংযুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু উপকারভোগীদের সাথে কথা বলেন।  
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • খরুচে কেন্দ্র ধাপে ধাপে কমিয়ে, নবায়নযোগ্য উৎস বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকি কমাতে চায় সরকার
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net