Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
বিদেশগামী শ্রমিকদের জন্য কোভিড-১৯ পরীক্ষার ফি কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2020, 01:05 pm
Last modified: 30 December, 2020, 01:18 pm

Related News

  • সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ
  • ‘সিন্ডিকেটের’ কাছে লাখ লাখ টাকা হারানো সেই কর্মীদের মালয়েশিয়ায় যেতে আবারও টাকা গুনতে হচ্ছে
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের

বিদেশগামী শ্রমিকদের জন্য কোভিড-১৯ পরীক্ষার ফি কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ

গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
টিবিএস রিপোর্ট
30 December, 2020, 01:05 pm
Last modified: 30 December, 2020, 01:18 pm

বিদেশ গমনেচ্ছু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের কোভিড-১৯ নেগেটিভ সনদ দিতে নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে সরকার। গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

এর আগে বিদেশে যাওয়ার আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি ফি ১ হাজার ৫০০ টাকা দিতে হতো। এই ফি সবার জন্য প্রযোজ্য ছিল। তবে শুধু স্মার্ট কার্ডধারী শ্রমিকদের জন্য এ ফি কমানো হয়েছে।  

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সনদ প্রদানের জন্য নমুনা পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা পুনঃনির্ধারণ করা হলো।

শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্মার্ট কার্ডধারী বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই ইউজার ফি নেওয়া হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। 

গত ২০ জুলাই থেকে বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়। সে সময় বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার ফি ৩ হাজার৫০০ টাকা করে নেওয়া হতো। ২৪ আগস্ট সরকার সেই ফি কমিয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে। 

প্রথমদিকে শুধু সরকারি প্রতিষ্ঠানেই বিদেশগামী ব্যক্তিদের করোনাভাইরাস পরীক্ষা করা হত। ২০ অক্টোবর সরকার ১০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন দেয়। এসব প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য ফি নেয়া হতো ৩ হাজার ৫০০ টাকা। 

২৪ ডিসেম্বর সরকার আরও ২১টি প্রতিষ্ঠানকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার অনুমোদন দেয়। একই সাথে নমুনা পরীক্ষার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়। 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / কোভিড-১৯ টেস্ট / বিদেশগামী শ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
    টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
    বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

Related News

  • সৌদি আরবের আবেদন জট কাটায় নভেম্বরে জনশক্তি রপ্তানি বেড়েছে ২৮ শতাংশ
  • ‘সিন্ডিকেটের’ কাছে লাখ লাখ টাকা হারানো সেই কর্মীদের মালয়েশিয়ায় যেতে আবারও টাকা গুনতে হচ্ছে
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম বিমানবন্দরে নজরদারি জোরদার
  • ঈদের ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয়ের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

2
ফুডনেভারকামস নিজেকে একটি 'ডোপামিন কিচেন' বলে দাবি করে। ছবি: পুরভাংশ পারমার
ফিচার

টাকা না দিয়েই কেনাকাটার রোমাঞ্চ, ভারতে জনপ্রিয় হচ্ছে ‘ডোপামিন সাইট’

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

5
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

6
বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ
অর্থনীতি

বেসরকারি খাতে চাকরির সংকট: সরকারি ১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net