Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
বাংলাদেশ ও নাইজেরিয়ার যাত্রীরা দুবাই ভ্রমণ করতে পারবেন না: এমিরেটস

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
02 September, 2021, 10:30 am
Last modified: 02 September, 2021, 10:52 am

Related News

  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪

বাংলাদেশ ও নাইজেরিয়ার যাত্রীরা দুবাই ভ্রমণ করতে পারবেন না: এমিরেটস

তবে ট্রানজিটের যাত্রীদেরকে ভ্রমণ পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে করা কোভিডের পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
টিবিএস ডেস্ক
02 September, 2021, 10:30 am
Last modified: 02 September, 2021, 10:52 am
ফাইল ছবি-রয়টার্স

বাংলাদেশ, নাইজেরিয়া এবং অন্যান্য কয়েকটি দেশ থেকে আসা যাত্রীরা তাদের শেষ গন্তব্যস্থল হিসেবে বর্তমানে দুবাইতে ভ্রমণ করতে পারবেনা বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

দুবাই ভ্রমণের শর্ত হিসেবে উড্ডয়নের ৬ ঘন্টা আগে বিমানবন্দরে যাত্রীদের একটি র‍্যাপিড পিসিআর টেস্ট করতে হবে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা আনা এ সকল দেশের বিমানবন্দরে  র‍্যাপিড পিসিআর টেস্টের সুবিধা নেই। এমিরেটস তাই তার  ওয়েবসাইটে জানিয়েছে, "...বাংলাদেশ, নাইজেরিয়া, ভিয়েতনাম, জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শেষ গন্তব্যস্থল হিসেবে ভ্রমণকারী যাত্রীদের বর্তমান দুবাইতে আসা সম্ভব নয়।"

ট্রানজিটের নিয়ম

ট্রানজিটের যাত্রীদেরকেও তাদের গন্তব্যের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ভিয়েতনাম, জাম্বিয়া, এবং ইন্দোনেশিয়া থেকে আসা যাত্রীদেরকে ভ্রমণ পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে করা কোভিডের পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

অন্যান্য দেশের ট্রানজিট যাত্রীদের এই সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়বে না। তবে, যদি তাদের গন্তব্যের দেশগুলো নির্দেশনা দেয়, তাহলে অন্যান্য দেশের যাত্রীদেরকেও এ নিয়ম মানতে হবে।

এমিরেটস জানিয়েছে, নাইজেরিয়া থেকে আসা-যাওয়ার ফ্লাইট আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

এয়ারলাইন জানায়, "গত ১৪ দিনে নাইজেরিয়াতে যারা গিয়েছেন বা নাইজেরিয়ার কোনো মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের দুবাইগামী কোনো আমিরাতের ফ্লাইটে যাত্রার অনুমতি দেওয়া হবে না। এ সংশ্লিষ্ট ফ্লাইটের বুকিং বাতিল করা হয়েছে"। 

"যদি আপনার ফ্লাইট বাতিল করা হয় বা কোভিডের বিধিনিষেধজনিত কারণে রুট স্থগিত করা হয়, তাহলে পুনরায় বুকিংয়ের জন্য আমাদেরকে কল করার প্রয়োজন নেই। যখন ফ্লাইট পুনরায় শুরু হবে, তখন যাত্রার নতুন পরিকল্পনা তৈরি করতে আপনার বুকিং অফিস বা আমাদের সাথে যোগাযোগ করুন," উল্লেখ করে এমিরেটস।

  • সূত্র- গালফ নিউজ
     
Related Topics

টপ নিউজ

দুবাই / ভ্রমণ নিষেধাজ্ঞা / এমিরেটস এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ৩১ মে পর্যন্ত দুবাইয়ে বিদেশি ফ্লাইটে বিধিনিষেধ, ক্ষতির মুখে ভারতীয় এয়ারলাইনস
  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net