Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে কাতার পেট্রোলিয়াম

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
23 February, 2021, 04:25 pm
Last modified: 23 February, 2021, 04:32 pm

Related News

  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ১১০ কোটি ডলার সাশ্রয়ের দাবি, এফএসআরইউ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় সামিট
  • দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি, নভেম্বরেই কার্যকর হওয়ার আশা

বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে কাতার পেট্রোলিয়াম

বাংলাদেশের অভ্যন্তরীণ গ্যাসের যোগান প্রতিনিয়ত কমে আসায় ভারত-পাকিস্তানের মতো এশিয়ার অন্যতম বৃহৎ এলএনজি আমদানিকারক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। গত সোমবার প্রকাশিত প্রতিষ্ঠানটির এক বিবৃতি থেকে জানা যায়, চুক্তি অনুযায়ী এবছর থেকেই এলএনজি সরবরাহ শুরু হবে।
টিবিএস ডেস্ক
23 February, 2021, 04:25 pm
Last modified: 23 February, 2021, 04:32 pm
ছবি: রয়টার্স

দেশের বৃহত্তম গভীর সমুদ্র তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল তৈরির দায়িত্ব পাওয়া ডাচ প্রতিষ্ঠান ভিটলের সঙ্গে সম্প্রতি দীর্ঘমেয়াদি এক চুক্তি স্বাক্ষর করেছে কাতার পেট্রোলিয়াম। এ চুক্তির আওতায় বাংলাদেশের ভিটলের গ্রাহকদের জন্য বার্ষিক ১২ লাখ ৫০ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে কাতার পেট্রোলিয়াম। 

গত সোমবার প্রকাশিত প্রতিষ্ঠানটির এক বিবৃতি থেকে জানা যায়, চুক্তি অনুযায়ী এবছর থেকেই এলএনজি সরবরাহ শুরু হবে। 

কাতারের জ্বালানি মন্ত্রী এবং কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ বিন শেরিদা আল কাবি এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন। 

"ভিটলের সঙ্গে এ ক্রয়-বিক্রয় চুক্তি (এসপিএ) স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে ভবিষ্যতেও এ চুক্তির আওতায় এনএলজি সরবরাহ অব্যাহত রাখবো আমরা," বলেন আল কাবি। 

"আমাদের অংশীদার ও গ্রাহকদের চাহিদা পূরণে আমাদের সক্ষমতার নির্দেশক এ চুক্তি। বিশ্বজুড়ে প্রতিনিয়ত আমাদের অংশীদার ও গ্রাহকদের চাহিদা মেটাতে পেরে আমরা গর্বিত," যোগ করেন তিনি। 

নেদারল্যান্ড ভিত্তিক জ্বালানি ও লজিস্টিক প্রতিষ্ঠান ভিটল বিশ্বের সর্ববৃহৎ স্বাধীন তেল ব্যবসা প্রতিষ্ঠান, এর  বার্ষিক আয় অ্যাপলের কাছাকাছি।  

ব্লুমবার্গের তথ্যানুযায়ী, ২০১৯ সালে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে ৮০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করেছে। বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা বাড়ায় ভিটল প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের ব্যবসাও শুরু করেছে। 

বাংলাদেশের অভ্যন্তরীণ গ্যাসের যোগান প্রতিনিয়ত কমে আসায় ভারত-পাকিস্তানের মতো এশিয়ার অন্যতম বৃহৎ এলএনজি আমদানিকারক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। 

বর্তমানে বাংলাদেশের দুটি ভাসমান টার্মিনাল ও পুনঃ গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) আছে, প্রতিদিন ২ কোটি ৮০ লাখ কিউবিক মিটার গ্যাস ও বছরে প্রায় ৭৫ লাখ টন গ্যাস উৎপাদনের সক্ষমতা আছে বাংলাদেশের। 

২০১৯ সালে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল ও কাতারগ্যাসের সাথে দুটি দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে বাংলাদেশ ৩৮ লাখ ৯০ হাজার টন এলএনজি আমদানি করেছিল।

  • সূত্র: আল জাজিরা 

Related Topics

টপ নিউজ

কাতার পেট্রোলিয়াম / ভিটল / এলএনজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    ৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • কোলাজ: টিবিএস
    ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ১১০ কোটি ডলার সাশ্রয়ের দাবি, এফএসআরইউ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় সামিট
  • দুই বছরে এলএনজি আমদানি ৬০০ এমএমসিএফডি বাড়ানোর পরিকল্পনা সরকারের
  • আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এলএনজি আমদানিতে বিশ্বব্যাংকের আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি, নভেম্বরেই কার্যকর হওয়ার আশা

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
অর্থনীতি

৫০ হাজার ডলারের মেশিনারি চালানের মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর রপ্তানি শুরু

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

3
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

4
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net