Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
বাংলাদেশসহ দক্ষিণপূর্ব এশিয়াকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার 

বাংলাদেশ

টিবিএস ডেস্ক 
18 March, 2020, 10:40 am
Last modified: 18 March, 2020, 10:56 am

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?

বাংলাদেশসহ দক্ষিণপূর্ব এশিয়াকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার 

দক্ষিণপূর্ব এশিয়ায় ভাইরাস পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরিভিত্তিতে ভাইরাস প্রতিরোধের পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 
টিবিএস ডেস্ক 
18 March, 2020, 10:40 am
Last modified: 18 March, 2020, 10:56 am

সর্বশেষ পাওয়া খবর অনুসারে দক্ষিণপূর্ব এশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত করা গেছে ৪৮০ জনের মাঝে। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। 

গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই অঞ্চলের দেশগুলোকে ভাইরাসটির বিস্তার রোধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহব্বান জানিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে সংস্থাটি। 

দক্ষিণপূর্ব এসব দেশের তালিকায় বাংলাদেশও আছে। এই অঞ্চলের যে কয়টি দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ছড়িয়েছে তার মধ্যে বাংলাদেশে শনাক্ত করা হয়েছে মাত্র আটজন। শুধুমাত্র নেপাল এবং ভূটানই এরপরের অবস্থানে আছে। দেশদুটিতে যথাক্রমে একজন করে আক্রান্ত হয়েছিলেন। 

শীর্ষে আছে থাইল্যান্ড, সেখানে আক্রান্ত হয়েছেন ১৭৭ জন আর মারা গেছেন একজন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত ১৩৪ এবং প্রাণহানি হয় ৫ জনের। বৃহৎ প্রতিবেশী ভারতে ১২৫ জন আক্রান্ত, মৃত্যু হয়েছে বাকি ৩ জনের। কোনো মৃত্যুর ঘটনা ছাড়া শ্রীলংকা এবং মালদ্বীপে যথাক্রমে; ২৮ এবং ১৩ জনের সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। 

এই অবস্থায় গত মঙ্গলবার স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, 'পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ভাইরাস যেন আরো মানুষের মধ্যে সংক্রমিত হতে না পারে তা নিশ্চিত করতে আমাদের অতিস্বত্ত্বর কার্যক্রম জোরদার করতে হবে।'

তিনি বলেন, 'বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এটি যদিও একটি ইঙ্গিত যে ভাইরাস সংক্রমণ বিষয়ক নজরদারি কার্যকরভাবে হচ্ছে, তবে কোভিড-১৯ প্রতিহত করতে যে আমাদের আরো আগ্রাসীভিত্তিতে জরুরি পদক্ষেপ নিতে হবে সেটিও স্পষ্ট।'

এই অঞ্চলের জন্য ঝুঁকি আরও বেশি হওয়ার কারণ দক্ষিণপূর্ব এশিয়ার ১১টি দেশে বিশ্বের একচতুর্থাংশ জনগোষ্ঠীর বসবাস। এই জনসংখ্যা ঘনত্বের কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবর এই অঞ্চলকে ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের কাতারে ফেলেছে। খবর বিবিসি ও ইউএন নিউজের। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, আইসোলেশন ও রোগীর সাথে কারা মেলামেশা করেছিলেন তাদের শনাক্তের ওপর।

পাশাপাশি দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসনিক অলসতা সব মিলিয়ে এখানে একবার করোনার প্রাদুর্ভাব ছড়ালে তা সহজেই মহামারিতে রুপ নিতে পারে। 

ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং জানান, এই অঞ্চলের বেশ কিছু দেশে ইতোমধ্যেই করোনার সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়ার হুমকি দেখা যাচ্ছে। এমনটা হলে তা মোকাবেলায় সকল কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে কাজ করে এর মহামারি রোধ করতে হবে। 

হু'র আঞ্চলিক পরিচালক হাত ধোয়া, হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানুষ থেকে দূরে থাকার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, 'শুধু এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানোর সম্ভাবনা তৈরি হয়।'
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / দক্ষিণপূর্ব এশিয়া / বিশ্ব স্বাস্থ্য সংস্থা / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা
  • জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও
  • হিমালয়ের পানির অর্থনৈতিক মূল্য কষেছে ভারত; বাংলাদেশ কেন পিছিয়ে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net