Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
বগুড়া ও জয়পুরহাটে ঝড়-বৃষ্টি আর জলাবদ্ধতায় ধানের ব্যাপক ক্ষতি

বাংলাদেশ

হাসিবুর রহমান বিলু, বগুড়া
31 May, 2020, 10:25 pm
Last modified: 31 May, 2020, 10:35 pm

Related News

  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে

বগুড়া ও জয়পুরহাটে ঝড়-বৃষ্টি আর জলাবদ্ধতায় ধানের ব্যাপক ক্ষতি

জয়পুরহাটের চাষিদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে এবার তাদের ধানের ফলন কমেছে প্রায় সাড়ে ১২ লাখ মণ। এতে আর্থিক ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা। অন্যদিকে, বগুড়াতে ঝড়-বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতায় নষ্ট হয়েছে কাঁচা-পাকা প্রচুর পরিমাণ বোরো ধান।
হাসিবুর রহমান বিলু, বগুড়া
31 May, 2020, 10:25 pm
Last modified: 31 May, 2020, 10:35 pm
জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আম্পানসহ কয়েক দফা ঝড়, শিলাবৃষ্টি আর জলবদ্ধতায় বগুড়া ও জয়পুরহাটে বিপুল পরিমাণ বোরো ধান নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, যেন সরকার সুযোগ দিলে সহযোগিতা করা যায়।

বগুড়া ও জয়পুরহাটের জেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটের ক্ষেতলাল ও  কালাইসহ ৫ উপজেলায় এলাকা তিন-চার দফা ঝড়, শিলাবৃষ্টি আর জলাবদ্ধতা পাকা বোরো ধানের পাশাপাশি কাঁচা ধানও নষ্ট হওয়া বড় অংকের লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম. মেফতাহুল বারি জানান, কৃষি বিভাগে প্রাথমিক যে তথ্য এসেছে, তাতে বলা হয়েছে এলাকাভেদে ধানের ক্ষতি হয়েছে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত।

'আমার ক্ষতির পরিমাণ নিরুপন এবং ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। এ দুটি কাজ শেষ হলে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে', বললেন  এস.এম. মেফতাহুল বারি। 

তিনি আরও জানান, চার দফা ঝড়-বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতা এবং ধান কাটার শ্রমিক না থাকায় ক্ষতি কিছুটা বেশি হয়েছে।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাকরা গ্রামের চাষী আব্দুল মান্নান মিয়া জানান, ৫০ শতাংশ জমিতে বোরো চাষ করতে গিয়ে তার ব্যয় হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। পুরো জমিই পানির নিচে তলিয়ে যাওয়ায় শতভাগ ধান নষ্ট হয়ে গেছে দাবি চাষী আব্দুল মান্নান মিয়া।

'ঝড়-বৃষ্টির আগে জয়পুরহাটের অনেক এলাকাতেই প্রতি বিঘায় ধান পাওয়া গেছে ২৪ মণ পর্যন্ত; আর এখন সেখানে গড়ে পাওয়া যাচ্ছে ১২ মণ', বললেন একই গ্রামের আরেক চাষি মোঃ মহসীন।

জয়পুরহাটের চাষিদের দাবি, প্রাকৃতিক দুর্যোগে এবার তাদের ধানের ফলন কমেছে প্রায় সাড়ে ১২ লাখ মণ। এতে আর্থিক ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা।

অন্যদিকে, বগুড়াতে ঝড়-বৃষ্টির পাশাপাশি জলাবদ্ধতায় নষ্ট হয়েছে কাঁচা-পাকা প্রচুর পরিমাণ বোরো ধান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আম্পানের আগে বগুড়ায় ৬০ শতাংশ ধান কাটা হলেও এখনো অনেক এলাকায় ৪০ শতাংশ ধান কাটা সম্ভব হয়নি।

বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া গ্রামের রামচন্দ্র মোহন্ত জানান, জলাবদ্ধতার কারণে তার দেড় বিঘা জমির পুরোটাই এখনো পানির নিচে ডুবে আছে।

'আমি ধান পেতাম ২৪ মণ; কিন্তু এখন চাষ খরচের ১৫ হাজার টাকার একটিও ফেরত আসবে না জমি থেকে', বললেন রামচন্দ্র মোহন্ত।

একই উপজেলার জামতলা গ্রামের আব্দুল কাদের জানান, তার ২ বিঘা জমির পুরোটাই পানিতে ডুবে আছে।

'আমি দুই বিঘা জমিতে ৪৫ মণ ধান আশা করেছিলাম; কিন্তু একটুও ধান পাব না এবার। বরং চাষ খরচ বাবদ ২০ হাজার টাকার পুরোটাই গেছে', বললেন আব্দুল কাদের।

কালাই উপজেলার পীরকুঞ্জ গ্রামের চাষি খোরশেদ আলম জানান, ধান কাটা-মাড়াইয়ে এখন প্রতি বিঘায় খরচ বেড়েছে গড়ে ২ হাজার টাকা। 'আগে যেখানে এক বিঘা জমির ধান কাটতে ৩ হাজার টাকা লাগত; এখন সেখানে লাগে কমপক্ষে ৫ হাজার টাকা', বললেন তিনি।

কাহালু উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান জানান, জমিতে পানি থাকলেও চাষিরা ধান কাটা বন্ধ রাখেননি।

'কিছু কিছু এলাকায় জমিতে পানি থাকায় চাষিদের কিছুটা ক্ষতি হয়েছে, তাই তাদের তালিকা তৈরি করা হচ্ছে, যেন সরকার আর্থিক সহযোগিতা করলে তাদের পাশে দাঁড়ানো যায়', বললেন মোঃ আখেরুর রহমান।

Related Topics

টপ নিউজ

বগুড়া / জয়পুরহাটে / বোরো ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • বগুড়ায় ৪০০ একর জমির ওপর নতুন বিসিক শিল্পপার্ক করার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
  • সিলেটে দুই বাসের সংঘর্ষ ও বগুড়ায় বাসচাপায় ১৬ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন
  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net