Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
বগুড়ায় ভোটকেন্দ্র ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি
12 November, 2021, 02:15 am
Last modified: 12 November, 2021, 02:24 am

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 

বগুড়ায় ভোটকেন্দ্র ঘেরাও, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে প্রায় তিন হাজার মানুষ ভোটকেন্দ্রের পাশে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বগুড়া প্রতিনিধি
12 November, 2021, 02:15 am
Last modified: 12 November, 2021, 02:24 am
ফাইল ছবি

ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নে ভোটকেন্দ্র ঘেরাও করেন বিপুল সংখ্যক স্থানীয় জনগণ। এতে কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, পুলিশ, আনসারসহ ১৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েন। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ ঘটনা ঘটে। 

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে উদ্ধার করেছে। এসময় বিক্ষুব্ধ জনগণকে ছত্রভঙ্গ করতে ১৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত উপজেলার রহবল গ্রামের রহবল উচ্চবিদ্যালয়ে কেন্দ্র থেকে। এখানে ভোট গণনা শেষে, ঘোষণা না করেই ব্যালট পেপার নিয়ে যাচ্ছিল পুলিশ। ওই সময় চেয়ারম্যান এবং ইউপি সদস্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা কেন্দ্রটির দায়িত্বরত নির্বাচন সংশ্লিষ্টদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এরপর, সন্ধ্যায় ভোট গণনার শেষদিকে উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া দ্বিমুখী উচ্চ-বিদ্যালয় ভোটকেন্দ্রেও উত্তেজনার সৃষ্টি হয়। 

স্থানীয়রা জানান, দিনভর ভোটগ্রহণ শেষে দেউলী ইউনিয়নের ৮টি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হলেও সন্ধ্যার পরেও ভরিয়া দ্বিমুখী উচ্চ-বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণায় দেরি করা হচ্ছিল। 

এতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন টুটুল ও  বিএনপির স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাসিম বিল্লা হোসেনসহ অন্যান্য প্রার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা শত শত কর্মী-সমর্থক ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সন্ধ্যায় ওই কেন্দ্র ঘেরাও করেন। 

তারা কেন্দ্রে থাকা নির্বাচনী দায়িত্ব পালন করা সবাইকে অবরুদ্ধ করে রাখেন এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। সেখানে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফাঁকা গুলি ছোঁড়ে। একপর্যায়ে গুলি শেষ হয়ে গেলে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন এবং ভোট কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে প্রায় তিন হাজার মানুষ ভোটকেন্দ্রের পাশে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষুব্ধ জনতাও এসময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। তবে শেষপর্যন্ত তাদের ছত্রভঙ্গ করতে সফল হয়েছে পুলিশ।

সবশেষ পাওয়া খবরে, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জনতার মধ্যে হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এনিয়ে জানতে চাইলে, জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। তবে এজন্য আমাদের ১৫০ রাউন্ড রাবার বুলেট ছুঁড়তে হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমাদের এক পুলিশ সদস্য (কনস্টেবল) আহত হয়েছেন। ইট-পাটকেলের আঘাতে আহত হন তিনি।'

আ.লীগের বিদ্রোহী প্রার্থী পদপ্রার্থী টুটুল ও বিএনপি নেতা মোহতাসিম বিল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নির্বাচন সহিংসতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম শম্পার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

ইউপি নির্বাচন / সংঘর্ষ / ভোটকেন্দ্র ঘেরাও / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net