Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ফেসবুক, ইউটিউবের কাছে সরকার অসহায়: মোস্তফা জব্বার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2021, 04:55 pm
Last modified: 06 September, 2021, 05:35 pm

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

ফেসবুক, ইউটিউবের কাছে সরকার অসহায়: মোস্তফা জব্বার

তিনি বলেন, “অনেকসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে মানহানিকর তথ্য সরানোর বিষয়ে আমাদের আবেদনে সাড়া দেয় না।”
টিবিএস রিপোর্ট
06 September, 2021, 04:55 pm
Last modified: 06 September, 2021, 05:35 pm

ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে মানহানিকর কন্টেন্ট সরানোর ক্ষেত্রে সরকার 'অসহায়' বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

সোমবার রাজধানীর বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "অনেকসময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে মানহানিকর তথ্য সরানোর বিষয়ে আমাদের আবেদনে সাড়া দেয় না।"

"এসব প্ল্যাটফর্ম থেকে কোন কন্টেন্ট দেখেই তা বন্ধ করে দেয়ার মতো ক্ষমতা ও সক্ষমতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নেই। সুতরাং এসব কন্টেন্ট অপসারণ না করার জন্য বিটিআরসিকে দায়ী করাও অবিচার।"

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল এসব অপরাধকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না।

এর আগে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া, জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আলিফ চৌধুরী, অভিনেত্রী পরীমনি-সহ আরও কিছু ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনকারী বিভিন্ন ছবি, ভিডিও ও প্রতিবেদনগুলো নানা মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভূমিকা নিয়ে গতকাল রোববার প্রশ্ন তোলেন হাইকোর্ট।

শুনানিতে আদালত বলেন, "বিটিআরসি আদতে কী করে? এগুলো (ভাইরাল ভিডিও) বন্ধ করার জন্য তাদের কি ক্রমাগত নির্দেশনার প্রয়োজন আছে? বিটিআরসি কি এসব উপভোগ করে? আমরা কি সন্তানসন্ততি নিয়ে থাকি না? আমাদের কি পরিবার নেই? সবকিছুই কেন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়?"

আদালত আরও বলেন, "তারা এগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে পারে। কিন্তু তা না করে তারা এসব উপভোগ করে। আপনারা প্রত্যেকেই আসেন আমাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালানোর জন্য: 'বিটিআরসিকে নির্দেশ দেন।' কেন দেব আমরা? আল-জাজিরার মামলায় আমরা এটা স্পষ্ট করে বলে দিয়েছি যে, এসব বন্ধ করার সকল ক্ষমতা রয়েছে বিটিআরসির। কিন্তু এখনো একের পর এক রিট নিয়ে আসা হচ্ছে।"

"আমরা বিটিআরসি চেয়ারম্যানকে উপস্থিত হতে বলি, এবং জিজ্ঞাসা করি যে আপনি কেন এসব করছেন, আপনি কী জন্য দায়িত্বে বসে আছেন? এসব নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের আছে, কিন্তু তারা তা করছে না। হাইকোর্টের নির্দেশনা ছাড়া কেউ এসব পাত্তা দেয়ও না," বলেন আদালত।

আদালত আরও বলেন, "বিটিআরসির এমনিতেই ক্ষমতা আছে। তারপরেও আমরা একটি সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরি করেছি। তারপরেও কি আমরা এখন প্রতিদিন তাদেরকে (বিটিআরসি) নির্দেশনা দেব?"

এ বিষয়ে সোমবারের সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা ফেসবুক ও ইউটিউবকে ৫০টি ভিডিও এবং ৩৫টি লিংক সরাতে অনুরোধ করেছি।"
 
Related Topics

টপ নিউজ

মোস্তফা জব্বার / ফেসবুক / ইউটিউব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • প্রতি ভোটকেন্দ্রে থাকবে ১৩ জন আনসার, শৃঙ্খলাবিরোধী কাজ করলে ব্যবস্থা: আনসার মহাপরিচালক
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দেবে: হাসনাত আব্দুল্লাহ
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net