Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ফেরি করে ইলিশ মাছ বিক্রি করছেন ব্যবসায়ী, কেজি ২০০ টাকা

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি 
25 July, 2021, 03:05 pm
Last modified: 25 July, 2021, 03:08 pm

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

ফেরি করে ইলিশ মাছ বিক্রি করছেন ব্যবসায়ী, কেজি ২০০ টাকা

"২০০ টাকা কেজিতে বিক্রি করছি। অন্য সময় এই মাছ বাজারে বিক্রি হয় ৪০০-৪৫০ টাকা কেজি দরে। প্রতিদিন ৬০ কেজি করে মাছ নিয়ে বের হচ্ছি। খরচ বাদ দিয়ে ৬০০-৮০০ টাকা লাভ থাকছে,"
সাতক্ষীরা প্রতিনিধি 
25 July, 2021, 03:05 pm
Last modified: 25 July, 2021, 03:08 pm

ফেরি করে ইলিশ মাছ বিক্রি করছেন মাছের পাইকারি ব্যবসায়ী বাবুল হোসেন। লকডাউনের মধ্যে বাজারে ক্রেতা না থাকায়বাধ্য হয়ে ফেরি করে ইলিশ মাছ বিক্রি করছেন তিনি। দামও কম, মাত্র ২০০ টাকায় প্রতিকেজি ইলিশ মাছ বিক্রি করছেন এই বিক্রেতা। 

এদিকে, ৪০০-৫০০ টাকার ইলিশ মাছ অল্পদামে পেয়ে খুশিতে কিনছেন আগ্রহী ক্রেতারা।

বাবুল হোসেন খুলনা জেলার রুপসা এলাকার কবির হোসেনের ছেলে। রুপসা মাছের আড়তের একজন পাইকারি মাছ ব্যবসায়ী তিনি। রোববার (২৫ জুলাই) সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া বাজারে মাইকিং করে ফেরি করে মাছ বিক্রি করতে দেখা যায় তাকে। একটি ইজিবাইক নিয়ে মাইকিং করে মাছ বিক্রি করছিলেন এই মাছ ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী বাবুল হোসেন জানান, "ঈদের আগে মাছগুলো এনেছিলাম, তবে বিক্রি হয়নি। লকডাউনের মধ্যে বাজারেও ক্রেতা নেই। তাই বাধ্য হয়ে ফেরি করে মাছ বিক্রি করতে হচ্ছে," 

"২০০ টাকা কেজিতে বিক্রি করছি। অন্য সময় এই মাছ বাজারে বিক্রি হয় ৪০০-৪৫০ টাকা কেজি দরে। প্রতিদিন ৬০ কেজি করে মাছ নিয়ে বের হচ্ছি। খরচ বাদ দিয়ে ৬০০-৮০০ টাকা লাভ থাকছে," বলেন তিনি। 

তিনি আরও বলেন, "এখন বাজারে ইলিশের সরবরাহ যথেষ্ট রয়েছে তবে লকডাউনের কারণে বিক্রি নেই। দোকানপাট বন্ধ থাকায় বাজারে মানুষও নেই। বর্তমানে আমার কাছে তিন হাজার কেজি (তিন টন) ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছগুলো চট্রগ্রাম থেকে এনেছিলাম। মাছগুলো যেন নষ্ট না হয়ে যায় সেকারণে এভাবেই বিক্রি করছি। আজ তালা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করবো। পিস পিস করে বিক্রি করছি যেন যার যেমন প্রয়োজন সে তেমন কিনতে পারেন,"

দামে কম পাওয়ায় অনেকেই আগ্রহী হয়ে কিনছেন বাবুল হোসেনের ইলিশ মাছ। তালা সদরের শিবপুর গ্রামের বাসিন্দা সেলিম সরদার এমনই একজন। সেলিম সরদার জানান, তালা মাছ বাজারে এই ইলিশ মাছ বিক্রি হয় ৪০০-৫০০ টাকা প্রতি কেজি। 

"অল্পদাম ও ইলিশ মাছগুলো দেখে ভালো মনে হওয়ায় আমি এক কেজি কিনেছি," বলেন তিনি। 

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, বর্তমানে ৫০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। ৮০০ গ্রামের ওপরে ও এক কেজির নিচে বিক্রি হচ্ছে ৯০০-৯৫০ টাকায়। এছাড়া এক কেজির বেশি মাছের দাম আরও বেশি। 

তবে রোববার (২৫ জুলাই) থেকে সাগরে মাছ ধরা মৌসুম শুরু হওয়ায় আগামী এক সপ্তাহের মধ্য দাম কমে যাবে বলে জানান তিনি। 

ফেরি করে ২০০ টাকা কেজি দরে বিক্রির বিষয়ে মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, "এটি মূলত সাগরের মাছ। সে কারণে কম দামে বিক্রি করতে পারছে। তাছাড়া লকডাউনের মধ্যে ক্রেতা সংকটও রয়েছে। নষ্ট না করে ব্যবসায়ী হয়তো অল্পদামে বিক্রি করে দিচ্ছেন। তবে এই মাছের স্বাদ পদ্মার ইলিশের স্বাদের মত হবে না।" 

 

Related Topics

টপ নিউজ

মাছ বিক্রেতা / ইলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net