Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ফারইস্ট ইউনিভার্সিটির ভিসির করোনায় মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2020, 12:15 pm
Last modified: 07 May, 2020, 04:57 pm

Related News

  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সাক্ষাৎ
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য

ফারইস্ট ইউনিভার্সিটির ভিসির করোনায় মৃত্যু

বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
টিবিএস রিপোর্ট
07 May, 2020, 12:15 pm
Last modified: 07 May, 2020, 04:57 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ওনার করোনাভাইরাস পজিটিভ ছিল, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের সঙ্গে যোগাযোগ করায় দুই-তিন দিন আগে আমরা তাকে নিয়ে এসেছিলাম।

অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীর অবস্থা শুরু থেকেই খারাপ ছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছেন ঢামেক পরিচালক।

১৯৪৯ সালের ১৫ নভেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ১৯৮৪ সালে বেলজিয়ামের ব্রাসেলস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন তিনি।

তার শিক্ষকতা জীবন শুরু ঢাকা কলেজে। ১৯৭৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে যোগ দেন। ২০১৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ছিলেন তিনি। মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকেও এক দশকের বেশি সময় কাজ করেছেন।

২০১৬ সালের অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এক শোকবার্তায় বলেন, 'অধ্যাপক ড. মো. নাজমুল করিম চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ, লেখক, গবেষক ও মানবিক চেতনার অসাধারণ গুণী ব্যক্তি।'

অন্যদিকে, এফআইইউ'র ওয়েবসাইটে লেখা হয়েছে, 'ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে এফআইইউ পরিবার গভীরভাবে শোকাহত।'

Related Topics

টপ নিউজ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি / বাংলাদেশে করোনাভাইরাস / উপাচার্য / ক্যাম্পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের
  • তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদের সাক্ষাৎ
  • নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে জানতো না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: উপাচার্য

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net