Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
প্লাজমা নিয়ে করোনামুক্ত হওয়া চিকিৎসকের প্রাণ গেল ‘ফুসফুস জটিলতায়’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2020, 04:55 pm
Last modified: 24 June, 2020, 05:00 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

প্লাজমা নিয়ে করোনামুক্ত হওয়া চিকিৎসকের প্রাণ গেল ‘ফুসফুস জটিলতায়’

ডা. সমিরুল ইসলাম বাবু চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। তিনি চট্টগ্রামের প্রথম করোনা রোগী, যার ওপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 June, 2020, 04:55 pm
Last modified: 24 June, 2020, 05:00 pm
বাঁয়ে- চিকিৎসাধীন অবস্থায় ডা. সমিরুল ইসলাম বাবু; ডানে- তার ফাইল ফটো

চট্টগ্রামে প্লাজমা নিয়ে করোনাভাইরাস থেকে মুক্ত হওয়া চিকিৎসক ডা. সমিরুল ইসলাম বাবু 'ফুসফুস জটিলতায়' মারা গেছেন।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালটির জেনারেল ম্যানেজার মো. সেলিম নিশ্চিত করেছেন।

ডা. সমিরুল চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ছিলেন। তার বাড়ি বরিশালে। তিনি অর্থোপেডিকের চিকিৎসক ছিলেন।

মো. সেলিম বলেন, চিকিৎসক সমিরুল ইসলাম প্রায় এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৩১ মে করোনা পরীক্ষায় দ্বিতীয়বারের মতো তার ফল নেগেটিভ আসে।

''কিন্তু তার 'ফুসফুসের ফাংশন' রিকভারি না করায় ওখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখান থেকে গত ১০ দিন আগে তাকে মেট্রোপলিটন হাসপাতালে আনাহয়। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি,'' যোগ করেন মো. সেলিম।

জানা যায়, ডা. সমিরুল ইসলাম চট্টগ্রামের প্রথম করোনা রোগী, যার ওপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। তবে শুধু প্লাজমা থেরাপিই নয়, করোনার চিকিৎসায় আলোচিত সব পদ্ধতিই প্রয়োগ করা হয়েছে ওই চিকিৎসকের ক্ষেত্রে- এমনটাই জানিয়েছেন তার দায়িত্বে থাকা চিকিৎসকরা। সর্বশেষ ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, গত ৩১ মে ডা. সমিরুলের করোনা টেস্টের ফল নেগেটিভ আসে। 

''কিন্তু তার 'ফুসফুসের ফাংশন' নিয়ে ঝুঁকি ছিল। আমার জানা মতে, তার আর করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি,'' যোগ করেন অনিরুদ্ধ ঘোষ।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল / চিকিৎসকের মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net