Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
প্রধানমন্ত্রী বলে গেছেন, অভিযান যেন চলে: কাদের

বাংলাদেশ

ইউএনবি
23 September, 2019, 06:55 pm
Last modified: 23 September, 2019, 06:59 pm

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রধানমন্ত্রী বলে গেছেন, অভিযান যেন চলে: কাদের

দুর্নীতি, মাদক ও দুর্বৃত্তায়ন বন্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে বলে জানান কাদের
ইউএনবি
23 September, 2019, 06:55 pm
Last modified: 23 September, 2019, 06:59 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি।

দুর্নীতি মাদক ও দুর্বৃত্তায়ন বন্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়ে গেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাওয়ার আগে এয়ারপোর্টে- আমি, দলের সিনিয়র নেতা, আইন প্রয়োগকারী সংস্থা ও উচ্চ পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। তিনি সবার সামনে বলে গেছেন যে গডফাদার, মাদক, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও চাঁদাবাজ কাউকে ছাড় দেয়া হবে না। দলীয় হলেও ছাড় না দেয়ার জন্য বলেছেন। আমি (প্রধানমন্ত্রী) অনুপস্থিত থাকলেও অভিযান চলবে।”
 
দুর্নীতি, মাদক ও দুর্বৃত্তায়ন বন্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে বলে জানান কাদের।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন দলের হোক বা যেই হোক কোনো আপস নেই। দুর্নীতি, মাদক ও দুর্বৃত্তায়ন বন্ধে অভিযান চলছে, চলবে। আমরা বসে নেই, সরকার আটঘাট বেঁধে নেমেছে। আগে বা পরে কেউ অপরাধ করে পার পাবে না।”

“প্রধানমন্ত্রী আরও বলে গেছেন দুর্নীতির চক্র ভেঙে দিতে হবে। কারো সাথে আপোস হবে না,” যোগ করেন তিনি।

তিনি বলেন, কেউ কেউ গা-ঢাকা দিয়েছে বা আড়াল হয়ে যাচ্ছে তাদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি সম্রাট কেন আটক হচ্ছে না বা কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন, “আমি জানিনা, তবে যারা গা-ঢাকা দিয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে।”

কাদের বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি, মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ সব অপরাধের বিরুদ্ধে কাজ করছে। দলের ভিতরে পদক্ষেপ নিয়েছে, প্রশাসনিক ও আইনগত ব্যবস্থাও নিয়েছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি'র সৎ সাহস নেই, সেজন্য হাওয়া ভবনে দুর্নীতি হয়েছে তখন তারা কাউকে পাকড়াও করতে পারেনি। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন সেটা দেখিয়ে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, জনগণ তাকে পছন্দ করছে। আর তারা এ মুহূর্তে উল্টা কথা বলছে।”

“তারা যদি ভাল রাজনীতি করতো তাহলে ভাল কাজের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতো,” যোগ করেন তিনি।

জি কে শামীম টেন্ডারবাজি করে সরকারি এত কাজ কিভাবে পেল জানতে চাইলে কাদের মিডিয়াকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা তখন কোথায় ছিলেন? দেখেন আমরা কেউ বসে নেই। সরকার এখন আটঘাট বেঁধে নেমেছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্প্রতি দেশজুড়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। গত বুধবার রাজধানীর ফকিরাপুলে ইয়ংম্যান ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক করে র‌্যাব।

পরবর্তীতে ক্লাবের সভাপতি ও ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দল থেকে বহিষ্কার করে যুবলীগ।

এছাড়া, রাজধানীর বনানী, মতিঝিল ও গুলশান এলাকার তিনটি ক্যাসিনো সিলগালা করে দেয়া হয় এবং আরও ৪০ জনকে আটক করা হয়।

পাশাপাশি, অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে শুক্রবার রাজধানীর নিকেতনের কার্যালয়ে অভিযান চালিয়ে সাত দেহরক্ষীসহ ‘যুবলীগ নেতা’ গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে গ্রেপ্তার করে র‌্যাব।

অভিযানে বিভিন্ন ব্যাংকে এফডিআর করে রাখা ১৬৫ কোটি টাকার নথি এবং ১ কোটি ৮০ লাখ টাকা নগদ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / ক্যাসিনো-বিরোধী অভিযান / দুর্নীতির বিরুদ্ধে অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: কাদের আরাফাতসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২২ জানুয়ারি
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
  • বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে উসকানি: ‘মারো না কেন ওদের’— ছাত্রলীগের সাদ্দামকে ফোনে কাদের
  • ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • কর্ণফুলী টানেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net