Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
প্রত্যেক জেলায় পরিকল্পিত শহর গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
09 May, 2021, 03:15 pm
Last modified: 09 May, 2021, 10:14 pm

Related News

  • ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের জন্য নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ সরকারের
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

প্রত্যেক জেলায় পরিকল্পিত শহর গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সরকার প্রান্তিক এবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
ইউএনবি
09 May, 2021, 03:15 pm
Last modified: 09 May, 2021, 10:14 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা; অলঙ্করণ- টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র ঢাকা শহরের জন্যই নয়, বরং প্রত্যেক বিভাগ এবং জেলা শহরে পরিকল্পিত শহর তৈরি করা হবে। 

তিনি বলেন, 'কেবল ঢাকা কেন্দ্রিক পরিকল্পিত নগরায়নের কাজ আমরা করব না। প্রত্যেক বিভাগ এবং জেলায় মানুষের উন্নত জীবন মান নিশ্চিত করার জন্য পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা হবে।'

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ১ হাজার ৪৪০ জন সাধারণ ক্ষতিগ্রস্ত ও মূল অধিবাসীকে প্লটের বরাদ্দপত্র বুঝিয়ে দেয়ার এক অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্লট বরাদ্দ অনুষ্ঠানে যোগ দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক এবং গ্রাম এলাকার মানুষের মাঝে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং করছে। প্রত্যেক গ্রামেই প্রয়োজনীয় রাস্তা, পুল, ব্রিজ এবং বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবন মান উন্নয়নের কাজ করে চলেছে সরকার।

তিনি বলেন, কেউ যদি শহরের মতো গ্রামে ফ্ল্যাট বাসায় থাকতে চায়, সেকথা মাথায় রেখে সরকার 'পল্লী জনপদ' নামে প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী আবারও সকলের জন্য বসতবাড়ি নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, 'আমরা যেভাবেই হোক সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। আর প্রতিটি বাড়িতেই বিদ্যৎ সংযোগের মাধ্যমে আলোকিত করা হবে।'

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ঘরের মানুষ শিক্ষিত হবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে উন্নত এক দেশ হিসেবে পরিচিত হবে।

এসময় ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন সম্পর্কে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার এবং মাস্ক পরার আহ্বান জানান। ভারতের করোনা ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী ঈদে মানুষের গ্রামে ফেরার ব্যাপারে তীব্র সমালোচনা করে বলেন, 'মানুষ ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে যানবাহন ও ফেরিতে চলাচল করছে। কার শরীরে ভাইরাস আছে তা না জেনেই, আপনি আপনার পরিবারের সকলের জীবন ঝুঁকিতে ফেলছেন।'

সাধারণ মানুষের পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে সকলকে নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ. বি. এম. আমিন উল্লাহ নুরী।
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / পরিকল্পিত শহর / নগরায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের জন্য নতুন কৌশলগত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ সরকারের
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net