Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
23 February, 2020, 01:40 pm
Last modified: 23 February, 2020, 01:48 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে

‘নিখোঁজ নাটক’ সাজিয়ে আত্মগোপনে থাকার ২১ দিন পর পুলিশের জালে ধরা পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবদল নেতা ইউনূছ ভূইয়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
23 February, 2020, 01:40 pm
Last modified: 23 February, 2020, 01:48 pm
গ্রেপ্তার ইউনূছ ভূইয়া। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যুবদল নেতা ইউনূছ ভূইয়া (৪০) নিজেই ফেঁসে গেছেন। 'নিখোঁজ নাটক' সাজিয়ে আত্মগোপনে থাকার ২১ দিন পর পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। 

মূলত প্রতিপক্ষকে মামলা দিয়ে ঘায়েল করতেই ইউনূছ নিজের 'নিখোঁজ নাটক' সাজিয়েছিলেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।

রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। 

ইউনূছ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি ওই ইউনিয়নের দগীরাসার গ্রামের মৃত আবদুল কাদির ভূইয়ার ছেলে। আশুগঞ্জ সদরের ফেরীঘাটে তার গাড়ি মেরামতের দোকান রয়েছে।

পুলিশের সংবাদ সম্মেলন

এর আগে গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলা সদরের গোলচত্বর এলাকা থেকে 'নিখোঁজ' হন যুবদল নেতা ইউনূছ। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি ইউনূছের সন্ধান চেয়ে আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী পারভীন আক্তার। ১০ ফেব্রুয়ারি অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে থানায় অপহরণ মামলাও দেন পারভীন।

এসপি আনিসুর রহমান জানান, অজ্ঞাত অপহরণকারীরা মুক্তিপণের জন্য ইউনূছকে অপহরণ করে মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা দাবি ও গ্রহণ করেছে মর্মে থানায় মামলা দায়ের করেন তার স্ত্রী পারভীন। মামলার তদন্ত চলাকালে শনিবার রাতে রাজধানীর হেমায়েতপুর এলাকা থেকে ইউনূছকে উদ্ধার করে পুলিশ।

এসপি বলেন, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই ইউনূছ তার নিখোঁজ নাটক সাজিয়েছিলেন। বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার পর সোর্সের (তথ্য সরবরাহকারী) মাধ্যমে ইউনূছের সঙ্গে যোগাযোগ করি। যেহেতু তিনি গাড়ি মেরামতকারী, তাই আমাদের সোর্স নিজের গাড়ি সারানোর কথা বলে, তার সঙ্গে যোগাযোগ করে অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। সেই অনুযায়ী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 'নিখোঁজ নাটক' সাজানোর ঘটনায় ইউনূছসহ তার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ভূইয়া ও আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / নিখোঁজ / বিএনপি নেতা গ্রেপ্তার / যুবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: টিবিএস
    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০
  • শক্তি ঔষধালয়।
    ১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা
  • কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
    দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, অর্থ ছিনতাইয়ের অভিযোগ
  • লিবিয়ায় নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ, ‘জীবিত ফিরিয়ে আনার’ আকুতি স্বজনদের
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাকা লাইনচ্যুত: দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ; ‘ভাড়ায়’ মারামারিতে গিয়ে নিহত ১

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

4
শক্তি ঔষধালয়।
ফিচার

১২৫ বছর আগে ঢাকায় শুরু হয়েছিল ‘শক্তি ঔষধালয়’; শাখা ছিল মাদ্রাজ, রেঙ্গুন, লক্ষ্ণৌ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

6
কেটি যাকারায়া ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিকিউ-রোল কল
আন্তর্জাতিক

দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net