Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
'পুলিশ-র‍্যাব চলে যাবে, তারপর কী হবে?'

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
20 October, 2021, 02:50 pm
Last modified: 20 October, 2021, 03:05 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

'পুলিশ-র‍্যাব চলে যাবে, তারপর কী হবে?'

খোলা আকাশের নিচে, খেয়ে না খেয়ে এখনও আতঙ্কের মধ্যেই আছে এই হিন্দু পরিবারগুলো। আতঙ্কিত মনে প্রশ্ন, এলাকা থেকে পুলিশ ও র‍্যাব চলে গেলে, আবারও হামলা হলে কে বাঁচাবে! 
রংপুর প্রতিনিধি
20 October, 2021, 02:50 pm
Last modified: 20 October, 2021, 03:05 pm
ছবি-টিবিএস

আগুনে পুড়ে ঘরবাড়ি ও টাকাপয়সা হারানো রংপুরের পীরগঞ্জের করিমপুর কসবা জেলেপাড়ার মানুষগুলো এখনও শোকে মুহ্যমান। এই মানুষগুলোর চোখের সামনে, এক নিমেষে লন্ডভন্ড হয়ে গেছে তাদের বসতবাড়ি, আসবাবপত্র ও গবাদিপশু।

ক্ষতিগ্রস্তদের একজন গৃহবধূ সুমিতি রানি রায় আহাজারি করে জানান, এখনও আতঙ্ক আর ভয়ে দিন কাটছে তাদের। ভাঙচুর হওয়া ও আগুনে পুড়ে যাওয়া ঘরের টিনসহ আসবাবপত্র লন্ডভন্ড হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কিভাবে কী করবেন জানা নেই। তিনদিন হয়ে গেলেও আতঙ্ক তাদের ছেড়ে যাচ্ছে না- কয়েকদিন পর পুলিশ চলে গেলে আবারো যদি হামলা হয়, আবারও যদি একই অবস্থার পুনরাবৃত্তি হয়!

সুমিতি তাই গ্রামের হিন্দু বাড়িগুলোর জন্য স্থায়ী পুলিশি পাহারা চান।

সুমিতি আরো জানান, কয়েকদিন আগেই নিজের জন্য নতুন জামা ও শ্বশুর-শাশুড়ির জন্য কাপড় কিনে এনেছিলেন মার্কেট থেকে। রোববার রাতের আগুনে পুড়ে গেছে ওই কাপড়, সাথে টাকা-গহনা, আসবাবপত্র সবকিছুই। ঘরের টিন পুড়ে প্রায় ছাই। ত্রাণে পেট চলছে, আকাশের নিচে।

স্থানীয় রনজিত রায় বলেন, সেদিনের ঘটনার ভয়ে আতঙ্কে এখনো অনেকে বাড়িতে ফেরেনি। পালিয়ে গেছে অন্য এলাকায়।   

প্রতিবেশি শুভ রায় বলেন, ঘটনার দিন সারাদিন কাজ করে ৫০০ টাকা নিয়ে বাসায় ফিরেছিলেন। ঘরে জমানো ছিল আরো ২৫ হাজার টাকা। স্ত্রীর দুই ভরি গহনা ও আসবাবপত্র, ১৫ কেজি চাল- দুর্বৃত্তদের হামলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব। ভয়াল রাতের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।  

সুমিতি রানি, শুভ রায়ের মতো আরেকজন ক্ষতিগ্রস্ত গৃহবধূ মায়া রানি জানান, পুলিশ এই স্থান থেকে চলে গেলে আবারও হামলার আশংকা করছেন তারা। মানুষের বাড়িবাড়ি কাজ করে দুই সন্তান ও বয়োঃবৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে খাওয়ান। গত তিনদিন আগে সন্ত্রাসীদের হামলা ও লুটপাট, অগ্নিকাণ্ডের ঘটনায় পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই ঘরে। কিছুটা অনুদান পেয়ে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে আছেন লন্ডভন্ড হওয়া বাড়িতে।   

মধ্যবয়সী ভুট্টো চন্দ্র রায় বলেন, ঐদিনের আতঙ্ক কাটেনি তার এখনোও। হঠাৎ করে হাজারো মানুষ, লাঠিসোটা হাতে তার বাড়িতে ঢুকে ঘরে আগুন ধরিয়ে দেয়। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় তার বসতবাড়ি, ঘরে রাখা জমানো টাকা, বউয়ের গহনা, আসবাবপত্র। পালিয়ে গিয়ে ধানক্ষেতে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছেন। কিন্তু তারও আতঙ্কিত মনে প্রশ্ন, এলাকা থেকে পুলিশ ও র‍্যাব চলে গেলে আবারও হামলা হলে কে বাঁচাবে!  

সাম্প্রদায়িক হামলার ঘটনায় ১৩৫টি ঘরে হামলা-ভাঙচুর এবং ১৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খোলা আকাশের নিচে, খেয়ে না খেয়ে এখনও আতঙ্কের মধ্যেই আছে এই হিন্দু পরিবারগুলো। ক্ষতিগ্রস্তদের দাবি, কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এই ক্ষতি অনেক বছরেও তারা কাটিয়ে উঠতে পারবেন না।   

অন্যদিকে সেদিনের ঘটনায় গ্রেপ্তার ৪৯ জনকে আদালতে নেওয়া হলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনার দিন থেকে এখন পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ও তথ্যমন্ত্রী-পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসকসহ সাবেক তথ্যমন্ত্রী, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের লোকজন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য-সহযোগিতা করছেন।

রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর করার জন্য নগদ অর্থ, টিন ও চাল-ডাল, কাপড়সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে।  

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, যাদের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাদের আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে। ভয়ের কারণ নেই। ওই এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবির টহল চলছে। 
 
 
 

 
 

Related Topics

টপ নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা / পীরগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net