Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
পারস্পরিক সুবিধার জন্য নেপালের সাথে পিটিএ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
22 March, 2021, 08:40 pm
Last modified: 22 March, 2021, 08:43 pm

Related News

  • নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
  • বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি জরুরি: নসরুল হামিদ
  • নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নেপাল-বাংলাদেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো হয়নি
  • প্রাথমিকভাবে বাংলাদেশে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল

পারস্পরিক সুবিধার জন্য নেপালের সাথে পিটিএ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশে নেপালি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের দেশটির অস্ত্র সরবরাহ এবং নৈতিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ইউএনবি
22 March, 2021, 08:40 pm
Last modified: 22 March, 2021, 08:43 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালি রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীকে স্বাগত জানান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পারস্পরিক সুবিধার জন্য নেপাল ও বাংলাদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের উপর গুরুত্বারোপ করেছেন।

শেখ হাসিনা দুই প্রতিবেশী দেশের ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে সম্ভাবনা কাজে লাগানোর জন্য সহযোগিতাও চেয়েছেন।

হাসিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালি রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সাথে বৈঠকে এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, 'পিটিএ দুই দেশের জন্য উপকারী হবে।'

বাংলাদেশে নেপালি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের দেশটির অস্ত্র সরবরাহ এবং নৈতিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

জলবায়ু পরিবর্তন সম্পর্কে শেখ হাসিনা বলেন, তিনি সবসময় নেপালকে জলবায়ু ভালনারেবল দেশ হিসেবে উল্লেখ করেছেন।

বিবিআইএন কানেক্টিভিটির কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ, নেপাল ও ভারত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারে যা তিনটি দেশের জন্যই ভালো হবে।

তিনি আরও বলেন, অনেক নেপালি শিক্ষার্থী বাংলাদেশে অবস্থান করছে এবং উচ্চতর পড়াশোনা শেষ করছে।

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী বলেন, বাংলাদেশে তিনি তার প্রথম সফরে জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা দু'দেশের মধ্যে অর্থবহ সহযোগিতা চাই।'

নারীদের উন্নয়নের বিষয়ে বিদ্যা দেবী বলেন, বাংলাদেশ জাতীয় উন্নয়নের কাজে নারীদের অংশগ্রহণের রোল মডেল হতে পারে।

বিদ্যা দেবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • নেপাল থেকে ৫ বছরের জন্য ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ
  • বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি জরুরি: নসরুল হামিদ
  • নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • নেপাল-বাংলাদেশের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো হয়নি
  • প্রাথমিকভাবে বাংলাদেশে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net