Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2021, 12:35 pm
Last modified: 08 June, 2021, 03:13 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • নাহিদের রিট খারিজ, নির্বাচনে লড়তে বাধা নেই বিএনপির কাইয়ুমের
  • নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে জারি করা রুল খারিজ, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা নেই
  • কুমিল্লা-১০: হাইকোর্টে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার রিট খারিজ, প্রার্থিতা বাতিলই থাকছে

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজ

সংসদ সচিবালয় থেকে পাপুলের পদ বাতিল সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে পাপুলের বোন নুরুন্নাহার বেগম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
টিবিএস রিপোর্ট
08 June, 2021, 12:35 pm
Last modified: 08 June, 2021, 03:13 pm
কাজী শহিদুল ইসলাম পাপুল

অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ।

এর আগে মানব পাচারের দায়ে কুয়েতের একটি আদালত বাংলাদেশি সাবেক আইন প্রণেতা কাজী পাপুলকে চার বছরের কারাদণ্ড দেয় চলতি বছরের ২৮ জানুয়ারি।

গত ২২ ফেব্রুয়ারি কুয়েতের আদালতে দণ্ড ঘোষণার পর নৈতিক স্খলনের দায়ে পাপুলের জাতীয় সংসদ সদস্য পদ বাতিল করে সংসদ সচিবালয়।

পদ বাতিলের দিনই সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতে ফৌজদারি আদালত থেকে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নয়। সে কারণে রায় ঘোষণার তারিখ থেকে আসনটি (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য ঘোষণা করা হয়েছে।

পরে সেই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে পাপুলের বোন নুরুন্নাহার বেগম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

পাপুল / কাজী শহিদ ইসলাম পাপুল / রিট খারিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
  • নাহিদের রিট খারিজ, নির্বাচনে লড়তে বাধা নেই বিএনপির কাইয়ুমের
  • নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে জারি করা রুল খারিজ, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে বাধা নেই
  • কুমিল্লা-১০: হাইকোর্টে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার রিট খারিজ, প্রার্থিতা বাতিলই থাকছে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net