Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
পরিবহন ধর্মঘট: চট্টগ্রামে বাড়তি ভাড়া, বাড়তি ভোগান্তি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2021, 12:15 pm
Last modified: 07 November, 2021, 02:44 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

পরিবহন ধর্মঘট: চট্টগ্রামে বাড়তি ভাড়া, বাড়তি ভোগান্তি 

সড়কে পরিবহন সংকটে পড়ে পথে পথে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যে ক’টি বাস, টেম্পো ও হিউম্যান হলার চলাচল করছে, তারা আদায় করছে দ্বিগুণ ভাড়া।
টিবিএস রিপোর্ট
07 November, 2021, 12:15 pm
Last modified: 07 November, 2021, 02:44 pm

বাসের জন্য যাত্রীদের অপেক্ষা। ছবি: টিবিএস

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে  বাস-ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘট তৃতীয় দিনে গড়িয়েছে। চট্টগ্রামে পরিবহন মালিক গ্রুপ নামে একটি সংগঠন গাড়ি চালানোর ঘোষণা দিলেও সংকট কাটেনি। 

সড়কে পরিবহন সংকটে পড়ে পথে পথে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। যে ক'টি বাস, টেম্পো ও হিউম্যান হলার চলাচল করছে, তারা আদায় করছে দ্বিগুণ ভাড়া।

ধর্মঘটের তৃতীয় দিনে রোববার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দেখা যায় যাত্রীরা চরম দুর্দশা পোহাচ্ছেন। বাসের অপেক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করেছেন তারা, কিন্তু বাসের দেখা নেই। বেশ কিছুক্ষণ পরপর একটি বাস এলে সেটিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। গাড়িতে উঠার আগেই বলে দেওয়া হচ্ছে, 'গাড়িতে ওঠা-নামা ১০ টাকা।'

কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্যাক্সি কিংবা মোটরসাইকেলে করে কাছের গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে অনেককে। এছাড়া ভরসা হিসেবে ছিল রিকশা। এই সুযোগ কাজে লাগিয়ে রিকশাচালক ও অটোরিকশাচালকরা বেশি ভাড়া হাঁকছেন। বেশিরভাগ ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। 

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. বেলাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের ৩০০ গাড়ির সবগুলোই এখন রাস্তায়। পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার, সব চেষ্টাই করা হচ্ছে।'

বাড়তি ভাড়া আদায় সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, 'আগে গাড়ি রাস্তায় নামুক, তারপর ভাড়া ঠিক করব।'

গত ৩ নভেম্বর রাতে জ্বালানি তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দেয় সরকার। এই সিদ্ধান্ত ঘোষণার পর ৫ নভেম্বর সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম নগরের উত্তর, দক্ষিণসহ সব এলাকার মালিক ও শ্রমিক সংগঠনগুলো গাড়ি চালানো বন্ধ রাখে। 

ছবি: টিবিএস

মামুন আল হাসান নামে এক যাত্রী টিবিএসকে বলেন জানান, শাহ আমানত সেতু থেকে বাঁশখালীর গুনাগরি পর্যন্ত সিএনজি অটোরিকশাগুলো জনপ্রতি ভাড়া দাবি করছে ২০০ টাকা। অন্য সময় যা জনপ্রতি ৬০ টাকা। 

বাস না পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে নগরের ওয়াসা এলাকায় জটলা বেঁধে অপেক্ষা করছিলেন বেশ কিছু মানুষ। তারা অভিযোগ করেন, হিউম্যান হলার ও বাস চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। 

নগরীর মুরাদপুর, জিইসি মোড়, অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা ও টাইগারপাস এলাকায় বাস চলাচল তেমন একটা দেখা যায়নি। হঠাৎ দু-একটি বাস চললেও সেগুলোতে মানুষ যে যেভাবে পেরেছে ঠাসাঠাসি করে উঠেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার (এসি) শরিফুল ইসলাম বলেন, গতকালের চাইতে আজ রাস্তায় গাড়ির সংখ্যা বেশি, তবে সংকট কাটেনি।

Related Topics

টপ নিউজ

পরিবহন ধর্মঘট / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল
  • চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে হামলা-ককটেল বিস্ফোরণ, আহত ২ 
  • চট্টগ্রামে মধ্যরাতে লোকালয়ে দলছুট হাতি, তিন ঘণ্টার চেষ্টায় বনে ফেরত
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net