Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
পদ্মাসেতুর পিলারে ধাক্কা দিল আরেকটি ফেরি, আহত পাঁচ যাত্রী

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
09 August, 2021, 08:50 pm
Last modified: 09 August, 2021, 09:42 pm

Related News

  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 
  • ফেরি থেকে সিএনজি-অটোরিকশা নদীতে, নিখোঁজ শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার
  • শনিবার পদ্মা সেতুতে ৪ কোটি ৭ লাখ টাকা টোল আদায়
  • ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ২৩ লাখ টাকার টোল আদায়

পদ্মাসেতুর পিলারে ধাক্কা দিল আরেকটি ফেরি, আহত পাঁচ যাত্রী

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যারাত ৭টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় এক নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি
09 August, 2021, 08:50 pm
Last modified: 09 August, 2021, 09:42 pm
পদ্মা বহুমুখী সেতু। ছবি: মুমিত এম/ টিবিএস

মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে আসার সময় এবার পদ্মা সেতুর ১০নং পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় এক নারী সহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

এছাড়া, ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে অপর আরেকটি প্রাইভেটকারের ওপর পড়লে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফেরিটি বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়াঘাট অভিমুখে আসছিলো। সন্ধ্যারাত ৭টার দিকে পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সেতুকে অতিক্রম করার সময় ১০ নাম্বার পিলারে ফেরির ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।

ছবি: টিবিএস প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের এ নৌযানটি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, ফেরিটি বালুভর্তি একটি বাল্কহেড নৌযানকে জায়গা দেওয়ার চেষ্টা করছিল, সে সময় এ দুর্ঘটনা ঘটে। 

"এতে সেতুর কোন ক্ষতি হয়েছে কিনা- তা আমরা তাৎক্ষনিকভাবে জানতে পারিনি। তবে ফেরিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে," যোগ করেন তিনি। 

এরপর বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোঃ ফয়সাল জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটির পিলারে ধাক্কা লাগে। ফেরিতে থাকা একটি ট্রাক অপর আরেকটি প্রাইভেটকারের উপর এসে পড়লে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটিকে শিমুলিয়া ২নং ঘাটে নোঙর করানোর পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনে নামানো হয়েছে।

মাওয়া নৌ-পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর ১০ নং পিলারের সাথে ধাক্কা লেগে পিলারের দক্ষিণপশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয় এবং ফেরির পিছনের অংশে ক্ষতি হয়েছে।

ফেরির ধাক্কায় ১০ নং পিলারের দক্ষিণপশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়। ছবি: টিবিএস প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার এবং ট্রাক ঘাট এলাকায় আটকে রাখা হয়েছে। দুই-তিন জন যাত্রী সামান্য আহত হলেও- তা গুরুতর নয় । তবে ফেরির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতোমধ্যেই লৌহজং থানা পুলিশ এবং নৌ পুলিশের একটি দল পদ্মা সেতুর ১০ নং পিলার পরিদর্শনে গেছেন।

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি 'শাহজালাল' এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছিলো।
 
Related Topics

টপ নিউজ

পদ্মাসেতু / ফেরি / পিলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • ঈদযাত্রার শেষদিনে চাপমুক্ত মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে
  • পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার নিহত, আহত অন্তত ৭ 
  • ফেরি থেকে সিএনজি-অটোরিকশা নদীতে, নিখোঁজ শাশুড়ি-পুত্রবধূর মরদেহ উদ্ধার
  • শনিবার পদ্মা সেতুতে ৪ কোটি ৭ লাখ টাকা টোল আদায়
  • ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ২৩ লাখ টাকার টোল আদায়

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net