Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পটিয়ার হাবিলাসদ্বীপে পানি সংকট, আদালতের রায় বাস্তবায়নে বেলার গণশুনানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 December, 2021, 10:20 pm
Last modified: 02 December, 2021, 10:31 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

পটিয়ার হাবিলাসদ্বীপে পানি সংকট, আদালতের রায় বাস্তবায়নে বেলার গণশুনানি

২০১৯ সালে এ এলাকার শিল্প-কারখানায় ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে পরিবেশ বিপর্যয় রোধে নির্দেশনা দেন মহামান্য হাইকোর্ট। আদালতের রায়ের পরও সরকারি বিভিন্ন সংস্থা এবং শিল্প মালিকরা সে আদেশ বাস্তবায়ন করেনি।
টিবিএস রিপোর্ট 
02 December, 2021, 10:20 pm
Last modified: 02 December, 2021, 10:31 pm
বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গণশুনানির আয়োজন করে। ছবি: টিবিএস

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে শিল্প-কারখানার কারণে পানি সংকট তীব্রতর হয়ে পড়েছে। ভুক্তভোগী অনেকের চর্মরোগসহ নানাবিধ রোগবালাই দেখা দিয়েছে। 

এই প্রেক্ষিতে ২০১৯ সালে এ এলাকার শিল্প-কারখানায় ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে পরিবেশ বিপর্যয় রোধে নির্দেশনা দেন মহামান্য হাইকোর্ট। আদালতের রায়ের পরও সরকারি বিভিন্ন সংস্থা এবং শিল্প মালিকরা সে আদেশ বাস্তবায়ন করেনি। এ বাস্তবতায় প্রাণ-প্রকৃতি রক্ষায় দ্রুত সময়ের মধ্যে রায়টি বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয় জনগণ। 

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেসরকারি সংস্থা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গণশুনানির আয়োজন করে। হাবিলাসদ্বীপ ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সরকারি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। 

বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের সভাপতিত্বে গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা পরিবেশ দূষণ ও পানি সংকটের জন্য সরকারি সংস্থাগুলোর উদাসীনতাকে দায়ী করে বলেন, নিজ চোখে দেখছে না বলে কেউ এলাকাবাসীর কষ্ট উপলদ্ধি করছে না। তাই এর সমাধানও হচ্ছে না। 

গণশুনানিতে উপস্থিত পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সেলিনা আকতার বলেন, হাবিলাসদ্বীপ এলাকায় ৮টি কারখানার মধ্যে ৫টি কারখানা বন্ধ রয়েছে। তা ছাড়া নিয়মিত অভিযান পরিচালনার সময় চালু থাকা কারখানা বনফুল, শাহ আমানত ও হাক্কানী পেপারের ইটিপি চালু পাওয়া যায়। পরিবেশ অধিদফতরের অনুমোদনের মেয়াদ থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

এসময় বেলার পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা না হলে; আদালতে আবেদন করে রায় বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শিল্প কারখানার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করে বেলা। 

মামলার চূড়ান্ত শুনানি শেষে, ২০১৯ সালের ২৬ নভেম্বর আদালত ১৩টি সুনির্দিষ্ট নির্দেশনাসহ পানি সংকটের বিষয়ে স্থানীয় জনগণের পক্ষে রায় প্রদান করেন। যদিও এপর্যন্ত অভিযুক্ত শিল্প মালিক ও সরকারি কোন সংস্থাই রায় বাস্তবায়নে উদ্যোগী হয়নি বলে অভিযোগ বেলা ও স্থানীয়দের।

Related Topics

টপ নিউজ

পরিবেশ বিপর্যয় / বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) / গণশুনানি / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • সিসা লাউঞ্জের আড়ালে মাদক ও অনৈতিক কাজ: বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
  • জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net