Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
নোয়াখালীতে হরতাল চলছে, র‌্যাব ও পুলিশ মোতায়েন, পুলিশের লাঠি চার্জে আহত ১৫

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
20 February, 2021, 11:20 am
Last modified: 20 February, 2021, 12:50 pm

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতাল স্থগিত

নোয়াখালীতে হরতাল চলছে, র‌্যাব ও পুলিশ মোতায়েন, পুলিশের লাঠি চার্জে আহত ১৫

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মির্জা কাদেরের সমর্থকরা বসুরহাট বাজারের রুপালী চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
নোয়াখালী প্রতিনিধি
20 February, 2021, 11:20 am
Last modified: 20 February, 2021, 12:50 pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার ডাকা হরতাল বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে। 

পূর্ব ঘোষণা অনুযায়ী  সকাল সন্ধ্যা হরতাল থাকলেও শনিবার সকালে তা কমিয়ে অর্ধদিবসে আনেন মির্জা। জনগনের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব মোতায়েন করা হয়েছে। মাঠে আছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশের লাঠি চার্জে আহত হয়েছেন অন্তত ১৫জন পিকেটার।

জানা গেছে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মির্জা কাদেরের সমর্থকরা বসুরহাট বাজারের রুপালী চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে মির্জার সমর্থকরা।

মির্জা কাদেরের সমর্থকদের দাবী, সকালের দিকে পুলিশ মারমুখী আচরণ করে। এসময় পুলিশের লাঠি চার্জে তাদের ১৫জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা হচ্ছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব, মাসুদ, পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরজুসহ ১৫জন।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়াও উদ্ভূত পরিস্থিতিতে ৪০ জন র‌্যাব ও ১১০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, সকালে কাদের মির্জা ওসি এবং পরিদর্শককে (তদন্ত) থানা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে থানায় এসে পুলিশের মুখের ওপর হাত নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। কাদের মির্জা পুলিশের সিনিয়র অফিসারদের সাথে মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের সরিয়ে দেয় পুলিশ। 

প্রসঙ্গত, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি ও পরিদর্শককে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবী এবং চাপরাশিরহাট পূর্ব বাজারে তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ শুক্রবার রাতে কোম্পানীগঞ্জে শনিবার হরতালের ডাক দেয় আবদুল কাদের মির্জা। নিজ দলের সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টায় বসুরহাট রূপালী চত্বরে সাংবাদ সম্মেলন করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নোয়াখলী / হরতাল / মির্জা কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল অবৈধ: হাইকোর্ট
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন নোয়াখালী-৬ আসনের হান্নান মাসউদ
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • বান্দরবানে ‘পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি’ বাতিলের দাবিতে ডাকা সোমবারের হরতাল স্থগিত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net