Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নেত্রকোনায় প্রথম দিনেই স্বেচ্ছায় করোনার টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা বাসনা

বাংলাদেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা
07 February, 2021, 03:55 pm
Last modified: 07 February, 2021, 04:00 pm

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই

নেত্রকোনায় প্রথম দিনেই স্বেচ্ছায় করোনার টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা বাসনা

‘যারা টিকা নিতে গিয়ে নানা সংশয়ে ভুগছেন, তারা এই বয়োবৃদ্ধাকে দেখে উৎসাহিত হতে পারেন।’
সঞ্জয় সরকার, নেত্রকোনা
07 February, 2021, 03:55 pm
Last modified: 07 February, 2021, 04:00 pm
টিকা নিচ্ছেন বাসনা রায়

করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনে যখন নানা অযাচিত সংশয়, ঠিক তখন, প্রথম দিনেই স্বেচ্ছায় টিকা নিয়ে উপস্থিত অনেককে সাহস জুগিয়েছেন প্রায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। তার নাম বাসনা রায়। জেলা সদরের জয়নগর এলাকার মৃত নরেশ রায়ের স্ত্রী তিনি।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩২ সালে।

রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকা নেন এই বয়োবৃদ্ধা।

জানা গেছে, ওই দিন সকাল সোয়া ১১টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু জেলা সদর হাসপাতালের টিকাকেন্দ্রে গিয়ে সবার আগে করোনার টিকা নেন। এরপর অসীম কুমার উকিল এমপি, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়াসহ আরও কয়েকজন বিশেষ ব্যক্তিকে টিকা দেওয়া হয়।

তাদের টিকা নেওয়ার পরপরই ছেলে দিলীপ রায়ের হাত ধরে কেন্দ্রে এগিয়ে আসেন প্রায় ৯০ বছর বয়সী বৃদ্ধা বাসনা রায়। আগে থেকেই অনলাইনে নিবন্ধন করা ছিল তার। তাই স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না আক্তার তার দেহে টিকা প্রয়োগ করেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান সাহসী বাসনা রায়কে।

টিকা নেওয়ার সময় তাকে একটুও বিচলিত মনে হয়নি। বয়স বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ৩০ মিনিট নিবিড় তত্ত্বাবধানে রাখেন। পরে ছেলেকে নিয়ে বাসায় চলে যান ওই নারী।

এর আগে, টিকা নিতে এসে বাসনা রায় সাংবাদিকদের বলেন, 'আমি অতি বয়োবৃদ্ধ। তাই রোগবালাইয়ের ঝুঁকি বেশি। এ কারণে শুরুতেই টিকা নিতে এসেছি।'

এ ক্ষেত্রে পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করেছেন বলে জানান তিনি। একইদিন তার ছেলে দিলীপ রায়ও করোনার টিকা নেন। 

উপস্থিত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আহসান কবীর রিয়াদ বলেন, 'যারা টিকা নিতে গিয়ে নানা সংশয়ে ভুগছেন, তারা এই বয়োবৃদ্ধাকে দেখে উৎসাহিত হতে পারেন।'

Related Topics

টপ নিউজ

নেত্রকোনা / বাংলাদেশে করোনার টিকা / করোনাভাইরাস ভ্যাকসিন / টিকাদান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ১০ দিনে দেশে টাইফয়েডের টিকা নিয়েছে দেড় কোটির বেশি শিশু
  • নেত্রকোনায় রেলসেতুর ওপর ১৩ বগি রেখেই স্টেশনে চলে এলো ইঞ্জিন
  • বেতন গ্রেড না বাড়ালে টিকা নয়, আল্টিমেটাম স্বাস্থ্যকর্মীদের
  • জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১০-১৪ বছর বয়সী মেয়েদের টিকাদান শুরু সেপ্টেম্বরে
  • নেত্রকোনায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ছিনতাই

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net