Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
নতুন স্বামীর ঘরে আগুন দিল সাবেক স্বামী, প্রাণ গেল স্ত্রীর

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
05 March, 2020, 05:10 pm
Last modified: 05 March, 2020, 05:12 pm

Related News

  • অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

নতুন স্বামীর ঘরে আগুন দিল সাবেক স্বামী, প্রাণ গেল স্ত্রীর

টানা ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি থাকার পর বুধবার দুপুরে ফারহানা আক্তার রত্না নামে ওই নারী মারা যান।
সাতক্ষীরা প্রতিনিধি
05 March, 2020, 05:10 pm
Last modified: 05 March, 2020, 05:12 pm

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতক্ষীরার এক নারী।

টানা ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি থাকার পর বুধবার দুপুরে ফারহানা আক্তার রত্না নামে ওই নারী মারা যান।

ফারহানার মৃত্যুর ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তারা বলছে, তদন্ত চলমান।

নিহত ফারহানা খুলনা জেলার পাইকগাছা উপজেলার মালোত গ্রামের রোকন সরদারের মেয়ে। সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের অসীম সাধুর বাড়িতে স্বামীসহ ভাড়া থাকতেন তিনি।

তার বাবা রোকন সরদার জানান, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর খুলনার ভরতভায়না গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। মিজানুর রহমান যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করতো। এ নিয়ে বিরোধ হওয়ায় মিজানুর ও ফারহানার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। গত চার মাস আগে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মৃত. আবদুস সাত্তারের ছেলে হাসিবুর রহমানের সঙ্গে বিয়ে হয় ফারহানার।

তিনি আরও বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাত একটার দিকে তার মেয়েজামাই হাসিবুর রহমান মশার কয়েল কিনতে দোকানে যান। ওই মুহূর্তে 'আগে থেকে ওৎ পেতে থাকা' ফারহানার সাবেক স্বামী তার ঘরের ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়।

ফারহানার চিৎকারে বাড়ির মালিকসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয় তাকে।

রোকন সরকার বলেন, "আগুনে পুড়ে মেয়ে মারা গেল, মামলা করেছি। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।"

ঘটনার বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, "ফারহানার সাবেক স্বামীসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
 
Related Topics

টপ নিউজ

সাতক্ষীরা / আগুনে দগ্ধ হয়ে মৃত্যু / নারী নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল অরাজকতার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরায় ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা, ছিনিয়ে নেয়া হলো আসামি
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ কীভাবে বহাল থাকে, প্রশ্ন টিআইবির
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net