Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই তরুণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 March, 2021, 04:35 pm
Last modified: 14 March, 2021, 04:38 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

নতুন করে করোনাভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই তরুণ 

“আগে আমরা দেখেছি যাদের কোমর্বিডিটি আছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখন দেখছি তরুণ, ভালো ও সুস্বাস্থ্যের অধিকারীরা বেশি আক্রান্ত হচ্ছেন।”
টিবিএস রিপোর্ট
14 March, 2021, 04:35 pm
Last modified: 14 March, 2021, 04:38 pm

বর্তমানে কোভিড-১৯ এ বেশিরভাগই তরুণরা সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। রোববার রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে একটি কর্মশালায় এসব কথা বলেন তিনি।   

তিনি বলেন, "এখন যেসব কোভিড রোগী রয়েছেন তাদের বেশিরভাগের আইসিইউ প্রয়োজন হচ্ছে। তরুণরাই আক্রান্ত হচ্ছেন বেশি। আগে আমরা দেখেছি যাদের কোমর্বিডিটি আছে, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখন দেখছি তরুণ, ভালো ও সুস্বাস্থ্যের অধিকারীরা আক্রান্ত হচ্ছেন।"

"গত দুই মাসে আমার কাছে আইসিইউ বেডের জন্য কোন অনুরোধ আসেনি। কিন্তু গত কয়েকদিন ধরে প্রতিদিনই কিছু না কিছু ফোন পাচ্ছি, আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না।" 

"গত দু'মাসে আমরা যেহেতু স্বস্তিতে ছিলাম, এখন আমরা কোনও স্বাস্থ্যবিধি অনুসরণ করছি না। স্বাস্থ্যবিধি অবহেলা করতে থাকলে সামনেই দেশের বিপদ রয়েছে।" 

ডা. খুরশিদ আলম আরও বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশের সকল হাসপাতালকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। 

"দেশের সব কোভিড হাসপাতালের সাথে বসেছিলাম। কারো হয়তো রোগী কম হওয়ায় নন-কোভিড করা হয়েছিলো, সেগুলো আবারও প্রস্তুত করা হচ্ছে।আইসিইউতে যে কয়টি বেড আছে সেগুলো রেডি রাখতে হবে। কোন যন্ত্রপাতি না থাকলে তা আনতে হবে।"  বলেন তিনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে ইতোমধ্যেই সকল স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

কোভিড-১৯ এর দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের নতুন ধরন বাংলাদেশে সংক্রমণ আরও বাড়াচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও বলেন, ক্রয়কৃত করোনাভাইরাসের ভ্যাকসিনের পরবর্তী চালান খুব শীঘ্রই দেশে পৌঁছে যাবে।

জনগণকে ভ্যাকসিন গ্রহণের পরও স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানান তিনি।  

স্বাস্থ্য বিধিমালা অনুসরণের গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন, "প্রথম ডোজ নেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা সেইভাবে সৃষ্টি হয় না, যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার পরও এই প্রতিরোধ ক্ষমতা কত দিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত।"  

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / কোভিড-১৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net