Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
ধর্ষকের সঙ্গে বিয়ে: ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 September, 2019, 05:25 pm
Last modified: 11 September, 2019, 04:16 pm

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

ধর্ষকের সঙ্গে বিয়ে: ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ ও অপরাধস্থল চিহ্নিত করে ঘিরে দেওয়া হয়.. 
টিবিএস রিপোর্ট
10 September, 2019, 05:25 pm
Last modified: 11 September, 2019, 04:16 pm
ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ ও অপরাধস্থল চিহ্নিতকরে ঘিরে দেয়া হয়। ছবি: দি বিজনেস স্ট্যান্ডার্ড

পাবনায় গণধর্ষণের পর গৃহবধূকে থানা চত্বরে বিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষণের শিকার নারীর পরিবারের সঙ্গে কথা বলে ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দ করেছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সদর থানার দাপুনিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের পর মামলা না নিয়ে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হয় ব্যাপকভাবে। এরপর পুলিশি তদন্ত শেষে এর সত্যতা পাওয়ার কথা জানান পুলিশ সুপার। 

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে মামলা দায়েরের পর রাসেল নামের অভিযুক্ত এক ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ ও অপরাধস্থল চিহ্নিত করে ঘিরে দেওয়া হয়।

মঙ্গলবার গ্রেফতারকৃত রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামীদের গ্রেফতারেও অভিযান চলছে।

পুলিশ সুপার আরও জানান, ভিকটিমের মামলা না নিয়ে তাকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হককে।

ঘটনার পূর্বাপর

তিন সন্তানের জননী ভিকটিম নারীর বাড়ি পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামে। ২৯ আগস্ট রাতে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল আহমেদ চার সহযোগীসহ তাকে অপহরণ করেন। চার দিন আটকে রেখে রাসেল ও তার সহযোগীরা ভিকটিমকে ধর্ষণ করেন। পরে, ৩১ আগস্ট তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে যান ধর্ষকরা। সেখানেও তিন দিন বন্দী রেখে তাকে ধর্ষণ করেন অভিযুক্তরা। 

মুক্তি পেয়ে ভিকটিম বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান। ৫ সেপ্টেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিজেই বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

এরপর পুলিশ রাসেলকে আটক করে। কিন্তু পরে অভিযোগকারী নারীকেও থানায় ডেকে নিয়ে রাসেলের সঙ্গে তার বিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। এ অভিযোগ ধর্ষণের শিকার ওই গৃহবধূর। তিনি জানান, “পুলিশ রাসেলকে আটকের পর থানায় নিয়ে আসে। এরপর ওসির নির্দেশে কাজী ডেকে থানার মধ্যেই আমাদের বিয়ে দেওয়া হয়।”

অন্যদিকে ধর্ষণে অভিযুক্ত রাসেল বলেন, “রিমান্ডে নেওয়ার ভয় দেখিয়ে পুলিশ জোর করে আমাকে বিয়ে দিয়েছে। আমি নির্দোষ। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা চলছে।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক সোমবার বিকেলে বলেন, “প্রথমদিকে মেয়েটির কোনো অভিযোগ ছিল না। পরে পরিবারের সম্মতিতে রাসেলের সঙ্গে তার বিয়ে দেওয়া হয়। তবে থানায় বিয়ে হয়েছে কিনা এ তথ্য আমার কাছে নেই।”

তবে, সোমবার দুপুরে ভিকটিম নারী রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন বলে স্বীকার করেছেন সদর থানার ওসি।

এ ঘটনায় সোমবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হককে শো-কজ নোটিশ পাঠিয়ে থানায় ভিকটিমের মামলা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। 

Related Topics

টপ নিউজ

গণধর্ষণ / ধর্ষকের সঙ্গে বিয়ে / পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net