Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
দেশে সৌদি জাতের খেজুর চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের তরুণ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
13 October, 2021, 04:20 pm
Last modified: 13 October, 2021, 04:22 pm

Related News

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতার শোভাযাত্রা
  • চাঁপাইনবাবগঞ্জের খাটলা যেভাবে শহরের অন্দরে
  • কক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান

দেশে সৌদি জাতের খেজুর চাষে সফল চাঁপাইনবাবগঞ্জের তরুণ

২০১৭ সালের ফেব্রুয়ারিতে, সৌদি প্রবাসী এক বন্ধুর সহযোগিতায় প্রাথমিকভাবে ৮৩০টি চারা এনে চাষ শুরু করেন রুবেল। তার এই পরিকল্পনায় স্থানীয়রা, তার প্রতিবেশীরা হাসাহাসি করতো বলেও তিনি জানান।
টিবিএস ডেস্ক
13 October, 2021, 04:20 pm
Last modified: 13 October, 2021, 04:22 pm
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ওবায়দুল ইসলাম রুবেল (৩২) বাংলাদেশে সৌদি জাতের খেজুর চাষ করে সাফল্য পেয়েছেন। তার সাফল্যের সেই গল্প প্রকাশ পেয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজে।   

৪ বছর আগে যখন তিনি প্রথম সৌদি জাতের খেজুর চাষের ধারণা নিয়ে আসেন, তখন তার সেই পরিকল্পনায় কেউ বিশ্বাস রাখেনি। এখন প্রায় ৪ বছর পর, তার গাছে শত শত কেজি আরবীয় খেজুর ঝুলতে দেখে অবাক হচ্ছেন স্থানীয়রা; বিদেশি সংবাদমাধ্যমও দিয়েছে তার এই সাফল্যের স্বীকৃতি। 

রুবেল, তার বাবা মোকসেদুল মণ্ডলের খামার থেকে চাষাবাদের প্রাথমিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। তবে, খেজুর চাষ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেই তিনি জানান। 

ইউটিউবের ভিডিও থেকে তিনি এ সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন এবং ২০১৭ সালে দেড় বিঘা জমিতে আরবীয় এই খেজুর চাষের সিদ্ধান্ত নেন।

রুবেল বলেন, "আমার আশেপাশের সবাই আমাকে এখানে সৌদি জাতের খেজুর চাষে নিরুৎসাহিত করেছিল। একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই প্রচেষ্টায় সমর্থন করেছিলেন তিনি হলেন আমার বাবা, মোকসেদুল মণ্ডল।"

তার এই পরিকল্পনায় স্থানীয়রা, তার প্রতিবেশীরা হাসাহাসি করতো বলেও তিনি জানান। এ কারণে তার বাবা স্থানীয় বাজারে অন্যান্যদের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ করে দিয়েছিলেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে, সৌদি প্রবাসী এক বন্ধুর সহযোগিতায় প্রাথমিকভাবে ৮৩০টি চারা এনে চাষ শুরু করেন রুবেল। 

তিনি বলেন, "এটি হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ জয়ের মতোই ছিল।"

বর্তমানে তার বাগানে ১৯ ধরনের প্রায় তিন হাজার খেজুর গাছ রয়েছে। এরমধ্যে বিখ্যাত সুখারি, আম্বার, বারহির মতো জনপ্রিয় খেজুরও রয়েছে। চলতি বছরের ভরা মৌসুমে, আগস্ট এবং সেপ্টেম্বর মিলিয়ে ২০০ কেজিরও বেশি খেজুর বিক্রি করেছেন তিনি। 

এছাড়া, আগামী বছর ফলন চারগুণ হবে বলে তিনি আশা করছেন।

রুবেল জানান, "যদি ফুল আসার সময়ে গাছের সঠিক পরিচর্চা করা হয়, তাহলে ফলন ভালো হয়। আমার বাগানে সামনের বছরগুলোতে আরও বেশি খেজুর উৎপাদন হবে, কারণ গাছগুলো এখন বড় হচ্ছে।"

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আবহাওয়া এবং মাটি খেজুর চাষে যথেষ্ট উপযোগী। তাই রুবেল চান, এই অঞ্চলের আরও মানুষ বিদেশি খেজুর চাষে এগিয়ে আসুক। 

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, "এলাকাটি সৌদি খেজুর চাষের জন্য উপযোগী; কারণ এর জলবায়ু অনেকটা মধ্যপ্রাচ্যের মতো। এছাড়া সৌদি জাতের খেজুর কীটপতঙ্গের ক্ষেত্রেও বেশি প্রতিরোধী।"

তবে এই প্রকল্পে সফল হতে রুবেল ও তার বাবার মতো সময় এবং ধৈর্য প্রয়োজন।

রুবেল বলেন, "সৌদি খেজুরের চাষাবাদ থেকে ভালো ফল পাওয়ার জন্য কৃষকদের ধৈর্য ধরতে হবে; কারণ খেজুর বাড়াতে একটু বেশি সময় লাগে। আর এই খেজুরে পোকামাকড়ের আক্রমণের সম্ভবনাও কম।"

  • সূত্র: আরব নিউজ

Related Topics

টপ নিউজ

খেজুর গুড় / সৌদি খেজুর / খেজুর চাষ / চাঁপাইনবাবগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩
  • বিবিএস জরিপ: সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ায় শীর্ষে নোয়াখালী, সর্বনিম্ন চাঁপাইনবাবগঞ্জ
  • কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতার শোভাযাত্রা
  • চাঁপাইনবাবগঞ্জের খাটলা যেভাবে শহরের অন্দরে
  • কক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net