Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
দেশে কোভিড-১৯: আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2021, 06:30 pm
Last modified: 15 October, 2021, 06:33 pm

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

দেশে কোভিড-১৯: আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৬

এ পর্যন্ত দেশে ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।
টিবিএস রিপোর্ট
15 October, 2021, 06:30 pm
Last modified: 15 October, 2021, 06:33 pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে; যা গত ২১৮ দিনের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। 

প্রাণঘাতি এই ভাইরাসের কারণে জুলাই-আগস্ট দুইমাস টানা শতাধিক মৃত্যু হলেও সেপ্টেম্বর মাসের শুরু থেকে তা কমেছে। একই সময়ে সংক্রমণ কমে ৫ শতাংশের নিচে আসায় এ পরিস্থিতিকে 'স্বল্প ঝুঁকিপূর্ণ' বলছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।

প্রখ্যাত ভাইরোলজিস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, পরপর দুই সপ্তাহ করোনা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা পরিস্থিতি 'নিয়ন্ত্রণে' আছে বলে বিবেচনা করা যায়। তবে এই সময়েও স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। 

গত ৩ সপ্তাহ থেকেই সংক্রমণ হার ৫ শতাংশের নিচে রয়েছে।

গত এক বছরেরও বেশি সময়জুড়ে মারাত্মক সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে কোভিডজনিত কারণে।

গত এক বছরে দেশে যতো মানুষ করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ১ দশমিক ৭৭ শতাংশের মৃত্যু হয়েছে এই রোগে।

মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেশের আরও ৩৯৬ জনের দেহে। এর আগে গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।

মহামারি শুরুর পর থেকে সব মিলিয়ে এই শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে। গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে বর্তমানে শনাক্তের সংখ্যা অনেকটাই কমেছে।

বিগত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ৩ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৮০টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ২ দশমিক ০৯ জনের মধ্যে। সংক্রমণের এই হার গত ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে কয়েকদফায় করোনার সংক্রমণ করলেও এতোটা কমেনি। 

সর্বশেষ ২০২০ সালের ৪ এপ্রিল আড়াই হাজার পরীক্ষার পর ৯ জনের করোনা ধরা পড়েছিল; সেদিন সংক্রমণ হার ছিল ২ দশমিক ০৭ শতাংশ।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর মতে, কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ হার ১০ শতাংশের বেশি হলে সেটিকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ', ৫-১০ শতাংশের মধ্যে হলে 'মাঝারি ঝুঁকিপূর্ণ' এবং ৫ শতাংশের নিচে হলে 'স্বল্প ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়। 

শুক্রবার (১৫ অক্টোবর) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস বিষয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

Related Topics

টপ নিউজ

করোনা / কোভিড-১৯ / কোভিডজনিত মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • ‘আজাদী’
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও এক মৃত্যু, শনাক্ত ২৬

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net