Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
25 March, 2020, 12:20 pm
Last modified: 31 March, 2020, 07:36 pm

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৫

‍করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।
টিবিএস ডেস্ক
25 March, 2020, 12:20 pm
Last modified: 31 March, 2020, 07:36 pm
বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা

দেশে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হলো। 

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। সব মিলে ৩৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।  অনলাইনে এ সংক্রান্ত ব্রিফিং করা হয়েছে।

ডা. মীরজাদি জানান, গত ১৮ মার্চ ৬৫ বছরের ওই পুরুষ শনাক্ত হয়েছিলেন। তখন তিনি এলাকার একটি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। গত ২১ মার্চ আইইডিসিআরের তত্ত্বাবধানে ভর্তি হন। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। 

তিনি বলেন, সংক্রমিতদের মধ্যে আরও দুইজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। করোনা ভাইরাসের পরীক্ষার কেন্দ্র আরও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার। ঢাকার বেশ কয়েকটি হাসপাতালসহ ঢাকার বাইরের কয়েকটি হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে আইইডিসিআর পরিচালক বলেন, আমরা দুইটি ক্ষেত্রে অনুসন্ধান করছিলাম। এখন পর্যন্ত সেখানে সংক্রমিত হওয়ার উৎস সম্পর্কে জানা যায়নি। সে কারণে সীমিতভাবে সামাজিক সংক্রমণ হয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি।

আইইডিসিআরের যোগাযোগের জন্য ০১৯৪৪৩৩৩২২২ অথবা ১০৬৫৫ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এখান থেকে হান্টিং নম্বরের মাধ্যমে অন্যান্য নম্বরে টেলিফোনটি চলে যাবে। এছাড়া ১৬২৬৩ নম্বরেও যোগাযোগ করা যাবে।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রাপ্ত তথ্যসূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৭ হাজার ৪৮৫ জন। প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয় ১৮ হাজার ২২৭ জনের। তবে হপকিন্স বিশ্ববিদ্যালয় স্বীকার করে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

সরকারি-বেসরকারি সূত্রের বরাতে সর্বশেষ সংখ্যা প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে, মোট আক্রান্ত হয়েছেন চার লাখ ২২ হাজার ৮২৯ জন। প্রাণহানি সংখ্যা ১৮ হাজার ৯০৭ বা ১৫ শতাংশ।

আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এক লাখ ৯ হাজার ১০২ জন। এখনও ২ লাখ ৯৪ হাজার ৮২০ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মাঝে আশঙ্কাজনক অবস্থা ৪ শতাংশ বা ১৩ হাজার ৯৫ জনের। 

Related Topics

টপ নিউজ

করোনা ভাইরাস / আইইডিসিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • মৌসুম ছাড়াই ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, ভোলায় প্রথমবার সংক্রমণ শনাক্ত: আইইডিসিআর
  • অসময়ে নিপাহ ভাইরাস শনাক্ত, গত বছর আক্রান্ত ৪ জনেরই মৃত্যু: আইইডিসিআর
  • দেশের ৪১% আইসিইউ রোগী অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না: আইইডিসিআর
  • জ্বর নিয়ে হাসপাতালে আসা ৫৭ শতাংশ রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত
  • ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বরগুনার অধিকাংশ ওয়ার্ড: আক্রান্ত ২,৪০৭, মৃত্যু ৬ জনের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net