Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
দেশে করোনায় দুই চিকিৎসকসহ আরও ৪ জন আক্রান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2020, 12:40 pm
Last modified: 27 March, 2020, 12:57 pm

Related News

  • কোভিডজনিত কারণে দেশে প্রাণ গেল আরও ২৪৮ জনের
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ: আইইডিসিআর 
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮৭, মৃত্যু আরও ১৪ জনের
  • আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২

দেশে করোনায় দুই চিকিৎসকসহ আরও ৪ জন আক্রান্ত

অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা  জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে দুজনই চিকিৎসক। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ৪৮ জনে বেড়ে দাঁড়াল।
টিবিএস রিপোর্ট
27 March, 2020, 12:40 pm
Last modified: 27 March, 2020, 12:57 pm

দেশে বৈশ্বিক মহামারি করোনায় আরও চার রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা  জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে দুজনই চিকিৎসক। এদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ৪৮ জনে বেড়ে দাঁড়াল।

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় এ রোগে কেউ মারা যাননি। তাছাড়া ১১ জন রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্তদের তিনজন অন্যদের সংস্পর্শে গিয়েছিলেন। তবে একজনের ঠিক কোথা থেকে ছড়িয়েছে, সে উৎস এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া এই চারজনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অরেকজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন। আবার ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আরেকজন।

তিনি বলেন, আক্রান্ত দুজন চিকিৎসক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়েছিলেন। এছাড়া চারজনের মধ্যে দুইজন ঢাকার বাইরে। আর দুইজন ঢাকার মধ্যে অবস্থান করছেন। আবার চারজনের মধ্যে দুইজনের দীর্ঘমেয়াদি রোগ আছে বলে চিহ্নিত করা হয়েছে। তবে চারজনই এখন শারীরিকভাবে স্বাভাবিক রয়েছেন। এছাড়া আগের যারা করোনা আক্রান্ত, তাদের মধ্যেও কোনো ধরনের জটিলতা নেই।

প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ১৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২৪ হাজার ৯৫ জন। অন্যদিকে সেরা উঠেছেন ১ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনা ভাইরাস / রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • কোভিডজনিত কারণে দেশে প্রাণ গেল আরও ২৪৮ জনের
  • টিকা না নেওয়া রোগীদের করোনায় মৃত্যু ঝুঁকি কয়েকগুণ বেশি: আইইডিসিআর
  • দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ: আইইডিসিআর 
  • একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৮৮৭, মৃত্যু আরও ১৪ জনের
  • আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৫২

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net