Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
দেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের পূর্ণ পরিকল্পনা চেয়েছে সংসদীয় কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2021, 09:10 am
Last modified: 27 August, 2021, 09:12 am

Related News

  • সাময়িকভাবে বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বৃহস্পতিবার
  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 

দেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের পূর্ণ পরিকল্পনা চেয়েছে সংসদীয় কমিটি

কমিটি চায় আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় টিকা বোতলজাত শুরু হোক।
টিবিএস রিপোর্ট
27 August, 2021, 09:10 am
Last modified: 27 August, 2021, 09:12 am

দেশে সরকারিভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে একটি পূর্ণ পরিকল্পনা চেয়েছে সংসদীয় কমিটি। দ্রুততম সময়ের মধ্যে দেশের সব নগারিককে টিকার আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন আগামী বৈঠকে জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটি চায় আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় টিকা বোতলজাত শুরু হোক।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সংসদীয় কমিটির মেম্বার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক  দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সরকার যত তাড়াতাড়ি সম্ভব দেশেই যেন ভ্যাকসিন উৎপাদন করতে পারে সেজন্য আমরা পরিকল্পনা চেয়েছি। দেশেই ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি,খরচ সব বিষয়ে পূর্ণ পরিকল্পনা কমিটিকে জমা দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়"। এসেনশিয়াল ড্রাগসের গোপালগঞ্জ ইউনিট ভ্যাকসিন তৈরির জন্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে কমিটিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম বাস্তবায়নে তারা দুটি কমিটি গঠন করেছে।একটি হচ্ছে উপদেষ্টা কমিটি এবং অন্যটি কারিগরি কমিটি।

সরকারের এই দুই কমিটির পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও একটি পৃথক কমিটি গঠন করেছে। ওই কমিটিকেও ভ্যাকসিন বোতলজাতকরণ বা উৎপাদনের বিষয়ে এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের জানান, বাংলাদেশে টিকা উৎপাদনের আমরা একটি কমিটি করে দিয়েছি। এই কমিটি আগামী এক মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেবে। এরপর সংসদীয় কমিটি এটা নিয়ে আলোচনা করবে। আমরা চাই ৬ থেকে ৯ মাসের মধ্যে আমরা ভ্যাকসিন বোতলজাত করে সরবরাহ করা হবে।

তিনি আরো বলেন, আমরা আপাতত ভ্যাকসিন বোতলজাত করতে চাচ্ছি। তবে, সম্ভব হলে এবং পেটেন্ট পেলে এখানেই আমরা ভ্যাকসিন প্রস্তত করবো।

গত ১৭  আগস্ট সংসদীয় কমিটি বৈঠকে আগামী ছয় মাসের মধ্যে দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সুপারিশ করে।

গত জুন মাসে সংসদীয় কমিটির বৈঠকে সরকারিভাবে টিকা উৎপাদনের বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকের  কার্যপত্র থেকে জানা গেছে, গত এপ্রিল মাসে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষক সানজান কে দাস স্বাস্থ্য সচিবের কাছে সরকারি পর্যায়ে টিকা উৎপাদনের লক্ষ্যে অবকাঠামো তৈরি করতে একটি প্রস্তাব পাঠান। সানজান দাসের টিকা তৈরির প্রযুক্তির আরএনডি ও প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে বলে কার্যপত্রে বলা হয়।

সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের বিদ্যামান কিছু অবকাঠামো এবং নতুন কিছু যন্ত্রপাতি কিনলে টিকা উৎপাদন সম্ভব বলে কার্যপত্রে উল্লেখ করা হয়। বিষয়টির কারিগরি দিক পর্যালোচনার ব্যাপারে মন্ত্রণালয় এখন বিবেচনা করছে।

কমিটির বৃহস্পতিবারের বৈঠকে সানজান দাস উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল- ২০২১ প্রয়োজনীয় সংশোধনীসহ রিপোর্ট চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সব ঘোষণা এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদানের সুপারিশ করা হয়। কমিটি সুপারিশগুলোর কপি সকল মন্ত্রণালয়ে পৌছানোর সুপারিশ করে।

শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আফম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আলমাহি এরশাদ এবং মো. আমিরুল আলম মিলন অংশ নেন।

২৪ ঘণ্টায় দৈনন্দিন মৃত্যুসংখ্যা কমে ১০২

দেশে গত কয়েক সপ্তাহে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির কারণে মারা গেছেন আরও ১০২ জন।

গত ৬৩ দিনের মধ্যেই এটি এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা।

এদিকে, কোভিড-১৯ শনাক্তের হার কমে ১৩.৭৭ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৪,৬৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে কোভিড-১৯ শনাক্ত হলো ১৪,৮২,৬২৮ জনের শরীরে। আর এই ভাইরাসে প্রাণহানি ঘটল ২৫,৭২৯ জনের।

 

Related Topics

টপ নিউজ

করোনার টিকা / করোনাভাইরাস টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • সাময়িকভাবে বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বৃহস্পতিবার
  • করোনার টিকা উৎপাদন পরিকল্পনা থেকে সরে এলো ইনসেপ্টা ফার্মা
  • আজ থেকে শুরু করোনা টিকার ৪র্থ ডোজ 
  • ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
  • ২০৩০ সাল নাগাদ তৈরি হবে ক্যান্সারের ভ্যাকসিন, জানালেন করোনার টিকা প্রস্তুতকারক বায়োএনটেকের প্রতিষ্ঠাতারা 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net