Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দেশের মানুষের সেবায় সৌদি থেকে এসে খুন হলেন চট্টগ্রামের চিকিৎসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2019, 06:00 pm
Last modified: 19 October, 2019, 06:09 pm

Related News

  • ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

দেশের মানুষের সেবায় সৌদি থেকে এসে খুন হলেন চট্টগ্রামের চিকিৎসক

শুক্রবার সকাল ৮ টার দিকে কুমিরা ঘাটঘর এলাকার বাইপাস সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে সনাক্ত করার পর জানা যায়, সেটি ডা. শাহ আলমের লাশ
টিবিএস রিপোর্ট
19 October, 2019, 06:00 pm
Last modified: 19 October, 2019, 06:09 pm
নিহত চিকিৎসক ডা. মো. শাহ আলম (ফাইল ছবি)

ডা. মো. শাহ আলম (৫৮)। সৌদি আরবের মদিনা হাসপাতালের শিশু বিভাগের প্রধান ছিলেন। ভালোবেসে দেশের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিলাসী জীবন ছেড়ে ফিরে আসেন জন্মভূমি বাংলাদেশে। চট্টগ্রামের কুমিরাতে নিজ এলাকায় চালু করেন বেবী কেয়ার নামে স্বল্প খরচের একটি হাসপাতাল। নিজ এলাকায় হাসপাতাল খুললেও প্রতিদিন নগরীর চান্দগাঁও বাসা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গিয়ে এ হাসপাতালের দেখভাল ও নিয়মিত চেম্বার করতেন তিনি। দেশের মানুষকে ভালোবেসে কাজ করে গেলেও, বিপরীতে অকালেই হারাতে হলো নিজের প্রাণ। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি।

শুক্রবার সকাল ৮ টার দিকে কুমিরা ঘাটঘর এলাকার বাইপাস সড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে সনাক্ত করার পর জানা যায়, সেটি ডা. শাহ আলমের লাশ। তিনি ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের ছেলে। দুই সন্তানের জনক তিনি। 

স্থানীয়রা জানান, ২০১৮ সালে দেশে ফিরে এসে নিজ এলাকায় নির্মাণ করেন বেবী কেয়ার হাসপাতাল। চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে সেখানে চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়। প্রতিদিনের মত রোগী দেখে রাত ৯টার দিকে চেম্বার থেকে গাড়ি যোগে চট্টগ্রাম শহরের নিজ বাসায় যাচ্ছিলেন মোঃ শাহ আলম। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা তাকে খুন করে সড়কের পাশে রেখে পালিয়ে গেছে।

স্থানীয়রা আরও বলেন, উপজেলার বড় কুমিরা ফেরিঘাট সংলগ্ন বাইপাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সকালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী সীতাকুন্ড থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ডা. মো. শাহ আলমের মৃত্যুতে স্বজনদের আহাজারি (ছবি: মিনহাজ উদ্দিন/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)

সীতাকুন্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, “খবর পেয়ে আমরা ধারণা করেছিলাম সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তিটি মারা গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার পর লাশ দেখে মনে হয়েছে তাকে কেউ খুন করে পালিয়ে গেছে। ব্যক্তিটি দুর্বৃত্তের হাতে হত্যার শিকার হয়েছে কিনা তা জানার জন্য আমরা সিআইডিতে খবর দিলে তারা এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে কোন মামলা হয়নি এখানো।”

লাশের সনাক্তকারী কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী বলেন, “কুমিরা হাইওয়ে সড়কে পাওয়া লাশটি ডা. শাহ আলমের। তিনি সৌদি আরবের মদিনা হাসপাতালে শিশু বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এলাকার মানুষ সেবা দেওয়া জন্য ছোট কুমিরা বাজারে বেবী কেয়ার নামে ক্লিনিক খুলে ছিলেন। রাতে চেম্বার থেকে চট্টগ্রাম শহরের বাসায় যাওয়ার পথে তাকে খুন করে রাস্তায় ফেলে যায়।”
 
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চেম্বার বন্ধ করে নিহত ডাক্তার লোকাল একটি মিনিবাসে করে চট্টগ্রামের বাসায় যাচ্ছিলেন। চেম্বারের কর্মচারীরা তাকে ওই বাসে তুলে দেন। বাসটিতে ১০ থেকে ১৫জন যাত্রী ছিলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ২০তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. শাহ আলম। ১৯৯৮৩ সালে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন তিনি। 

তার সহপাঠী বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি মুজিবুল হক খান বলেন, “ডা. শাহ আলম সহজ সরল ও মহৎ প্রকৃতির লোক। ছোট বেলা থেকেই তার ছিল গ্রামের মানুষদের সেবা করা। তাই সৌদি আরবের বিপুল অংকের টাকার চাকুরী ছেড়ে দিয়ে দেশে এসেছিলেন গরীব, অসহায়দের সেবা করতে। নিজের দুর্বৃত্তদের কাছে হত্যার শিকার হলেন। এ ধরণের হত্যাকাণ্ড বাড়তে থাকলে মেধাবী ও সৎ লোকেরা দেশের মানুষের সহায়তায় এগিয়ে আসবে না।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চিকিৎসক / চট্টগ্রামের চিকিৎসক / খুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net