Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
দুই মাস পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
01 June, 2021, 01:45 pm
Last modified: 01 June, 2021, 02:44 pm

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

দুই মাস পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

সকাল সোয়া ১১টার দিকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারের দু'টি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারে অবতরণ করে।
কক্সবাজার প্রতিনিধি
01 June, 2021, 01:45 pm
Last modified: 01 June, 2021, 02:44 pm
ছবি-বাসস

প্রায় দু'মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে আবারো কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মঙ্গলবার (১ জুন) সকাল সোয়া ১১টা দিকে প্রথম ফ্লাইট অবতরণের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া স্তব্ধতা ভেঙ্গেছে কক্সবাজার বিমানবন্দর। এর আগে সোমবার  কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে ফ্লাইট পরিচালনার নির্দেশ দেয় বেবিচক।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘ দু'মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে বিমান যোগাযোগ। সকাল সাড়ে ৯টায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারের দু'টি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের পথে আকাশে উড়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিকে বিমান দুটি ঢাকার রানওয়ে ছেড়েছে। সোয়া ১১টার দিকে বিমানগুলো কক্সবাজার অবতরণের আশা করে। এর মাধ্যমে আবারো কর্মচাঞ্চল্য ফিরে আসলো কক্সবাজারে। দুপুরেই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। একই এয়ারলাইন্সের আরো দুটি বিমান বিকেলে কক্সবাজার আসার কথা রয়েছে। সন্ধ্যায় এগুলো আবার ঢাকা ফিরে যাবে।

তিনি আরো জানান, শুরুর দিনে বাংলাদেশ বিমানের কোন ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে আসা-যাওয়ার শিডিউল ছিলো না। বুধবার থেকে রাষ্ট্রীয় এ সংস্থাটিরও কক্সবাজার আসা-যাওয়ার ফ্লাইট সূচী রয়েছে।  

ইউএস-বাংলা বিমানে মঙ্গলবার সকালের প্রথম ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার আসা মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার প্রয়োজন পড়লে ঘন্টা তিনেক সময় হাতে নিয়ে বিমানে গেলে দিনের কাজ দিনে শেষ করা যায়। কিন্তু গত দুটি মাস সবকিছু বন্ধ। গাড়ির যোগাযোগ শুরু হবার পর পেটের দায়ে গাড়িতে ঢাকা গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে। মঙ্গলবার (১ জুন) আবারও কক্সবাজারে বিমান যোগাযোগ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। কিন্তু প্রথম ফ্লাইট সাড়ে ৯টায় ছাড়ার কথা থাকলেও আকালে উড়েছে সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছালাম বেলা ১১টা ১৫ মিনিটে।   

সময় একটু এদিক-সেদিক হলেও ১০-১২ ঘন্টার বাসের ভাড়ার সাথে হাজার দেড়েক টাকা যোগ করলে এক ঘন্টায় ঢাকা-কক্সবাজার অবতরণ করা যায়। এতে সময়টা বাঁচে, স্বাচ্ছন্দ্যে ব্যবসায়িক কাজটা সারা যায়।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা সূত্র জানায়, আবারো কক্সবাজার বিমানবন্দরের সাথে বিমান যোগাযোগ শুরুর অনুমতি পেয়ে ১ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে বেলা ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে  এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিট ও বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করবে তাদের ফ্লাইটগুলো। 

আর নভোএয়ার সূত্র জানায়, ঢাকা থেকে বেলা সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট কক্সবাজার আকাশপথে পরিচালনা করবে তারা। 

কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা উষা মং মারমা জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সব ধরনের স্বাস্থ্য সতর্কতা নিশ্চিতে সজাগ রয়েছে নিরাপত্তাকর্মী ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।  

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / বিমান চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net