Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
ত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
18 April, 2020, 04:15 pm
Last modified: 18 April, 2020, 04:23 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • রংপুরে ৪ খুন: আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

ত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ

শনিবার দুপুরে রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের সরেয়ারতল এলাকায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। এসময় তারা রংপুর-গাইবান্ধা সড়ক অবরোধ করে।
রংপুর প্রতিনিধি
18 April, 2020, 04:15 pm
Last modified: 18 April, 2020, 04:23 pm
ত্রাণের দাবিতে শনিবার দুপুরে রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের সরেয়ারতল এলাকায় সড়ক অবরোধ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ত্রাণের দাবিতে রংপুর-গাইবান্ধা সড়ক অবরোধ করেছে শত শত মানুষ। শনিবার দুপুরে রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের সরেয়ারতল এলাকায় খাবারের দাবিতে বিক্ষোভ করেন তারা। 

ত্রাণ না পেয়ে রাস্তায় শুয়ে পড়েন অনাহারী মানুষগুলো। ঘণ্টাব্যাপি অবরোধে সদকের দুই পাশের চলাচলরত মানুষ ও যানবাহন আটকা পরে। তাদের দাবি- সারাদেশে মানুষ ত্রাণ পাচ্ছে। কিন্তু রংপুরের অনেক এলাকার মানুষ এই খাদ্য থেকে বঞ্চিত।

অবরোধে আসা রংপুরের পীরগাছা উপজেলার দেউটি বাজারের রফিকুল ইসলাম বলেন, হামাক তোমরা খাবার দেন বাহে, হামরা কি না খাওয়া বাড়ি থাকমে, হামার দিকে সরকার নজর দেয় না। 

তিনি আরও জানান, তিনদিন থেকে পরিবারে ৪ সদস্য নিয়ে না খেয়ে আছেন। শনিবার সকালে মানুষের কাছে গিয়েছিলেন এক কেজি চালের জন্য। কিন্তু কেউ তাকে দেয়নি।

রফিকুল ইসলামের অভিযোগ, সরকার মানুষকে ঘরে থাকতে বলছে কিন্তু খাবার দিচ্ছে না। এর জন্য আজ পেটের ক্ষুধায় রাস্তায় নামতে হচ্ছে।

রুমি আক্তার নামে এক গৃহবধূ বলেন, সংসারে অনেক লোক, খাবার না পেয়ে এক রকম না খেয়ে আছেন তারা। 

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম ও পুলিশ সেখানে গিয়ে দুস্থদের খাবার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় তারা। 

একই দাবিতে পীরগাছার দেউটি বাজারে রাস্তায় উঠে আসে স্থানীয় লোকজন। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর আশ্বাসে তারাও ঘরে ফিরে যায়। অবরোধকারীদের দাবি - কর্মহীন হওয়ার কারণে তারা নিদারুণ কষ্টে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন। এমন অবস্থায় সরকারি-বেসরকারি সহযোগিতা তাদের খুবই প্রয়োজন। 

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, সরকার বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী দিয়েছে, কেউ না খেয়ে থাকবে না। আমরা চেষ্টা করছি জেলায় সব উপজেলায় সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে। জেলা প্রশাসকের লোকজন গিয়ে ইতোমধ্যে বাড়ি বাড়ি খাদ্য দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

ত্রাণ / সড়ক অবরোধ / রংপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • রংপুরে ৪ খুন: আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net