Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ত্রাণের জন্য বসিয়ে রাখা হলো চার ঘণ্টা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 April, 2020, 06:05 pm
Last modified: 28 April, 2020, 06:17 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ত্রাণের জন্য বসিয়ে রাখা হলো চার ঘণ্টা

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ত্রাণ সহায়তা বিতরণের আয়োজন করা হয়। কিন্তু অতিথি আসতে দেরি করায় খোলা মাঠে প্রায় সাড়ে চার ঘণ্টা বসে থাকেন সাড়ে পাঁচ'শ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
28 April, 2020, 06:05 pm
Last modified: 28 April, 2020, 06:17 pm
দীর্ঘ সময় বসে থাকতে বাধ্য হন সাড়ে পাঁচ'শ মানুষ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন সাড়ে পাঁচ'শ মানুষ। শুধু আনুষ্ঠানিকতার জন্য ত্রাণ নিতে আসা মানুষদের খোলা মাঠে বসিয়ে রাখা হয় প্রায় চার ঘণ্টা।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ত্রাণ সহায়তা বিতরণের আয়োজন করা হয়। কিন্তু অতিথি আগমনে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে দেওয়া হয়নি ত্রাণ। এতে বিরক্ত হয়ে অনেকে ত্রাণ সহায়তা না নিয়ে বাড়ি চলে যেতে উদ্যত হন।

পৌরসভা আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলার ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ। ত্রাণ সহায়তা দেওয়ার জন্য স্টেডিয়ামে সাড়ে পাঁচ'শ হতদরিদ্র মানুষকে জড়ো করে পৌরসভা কর্তৃপক্ষ।

সকাল ১০টায় ত্রাণ বিতরণের কথা থাকলেও অতিথির আগমনে বিলম্ব হওয়ায় ত্রাণ সহায়তা প্রার্থীদের বসিয়ে রাখা হয় মাঠে। এদের অনেকেই নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে এসেছিলেন। এর ফলে রোজা রেখে শুধু আনুষ্ঠানিকতার কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে তারা ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েন। দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠানস্থলে আসেন সচিব তপন কান্তি ঘোষ। এরপর শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রসন্ন দাস নামে এক ত্রাণ প্রার্থী জানান, সকাল ৯টা ৪০ মিনিটে তিনি স্টেডিয়ামে এলে ২০ মিনিট পর তাকে মাঠে ঢোকানো হয়। এরপর অতিথিরা আসার পর সোয়া ১২টায় ত্রাণ দেওয়া হয় তাকে।

হোসনা নামে এক নারী জানান, ত্রাণ নিতে এসে অনেক কষ্ট হয়েছে। অনেককে বাড়ির কাজ ফেলে মাঠে বসে থাকতে হয়েছে। ত্রাণের জন্য দীর্ঘ সময় বসে থাকতে বয়স্কদের কষ্ট হয়েছে বেশি।

পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, ত্রাণ সহায়তা প্রার্থীরা সকাল ৯টায় চলে এসেছেন। আর সচিব ঢাকা থেকে এসেছেন সাড়ে ১০টায়। এরপর তিনি আমাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তাই অনুষ্ঠানস্থলে যেতে যেতে সাড়ে ১১টা বেজেছে। সচিব শুধু উদ্বোধন করেছেন। পরে আমরা সবাইকে ত্রাণ দিয়েছি।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / ত্রাণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net