Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ঢাকার রাস্তায় প্রতিদিন চলে ৭ লাখ মোটরবাইক এবং ২.৮৭ লাখ ব্যক্তিগত গাড়ি: ডিটিসিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2019, 11:30 am
Last modified: 22 September, 2019, 12:15 pm

Related News

  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • দখলমুক্ত মেয়র আনিসুল হক সড়ক, নেই চিরচেনা যানজট  
  • রাস্তায় গাড়ি পার্কিং, মানবসৃষ্ট কৃত্রিম জ্যামে নাকাল যাত্রীরা
  • যানজটে স্থবির শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  • বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকার রাস্তায় প্রতিদিন চলে ৭ লাখ মোটরবাইক এবং ২.৮৭ লাখ ব্যক্তিগত গাড়ি: ডিটিসিএ

রাজধানীতে চলাচলকারী এসব গাড়িতে নগরের মাত্র ১০ শতাংশ মানুষ যাতায়াত করতে পারে...
টিবিএস রিপোর্ট
22 September, 2019, 11:30 am
Last modified: 22 September, 2019, 12:15 pm

রাজধানীর রাস্তায় প্রতিদিন ৭ লাখ মোটরবাইক এবং ২.৮৭ লাখ ব্যক্তিগত গাড়ি চলাচল করে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে 'বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

ডিটিসিএর তথ্য অনুসারে, বর্তমানে ঢাকার রাস্তায় প্রতিদিন নতুন ৪০টি ব্যক্তিগত গাড়ি নামছে। 

রাজধানীতে চলাচলকারী এসব গাড়িতে নগরের মাত্র ১০ শতাংশ মানুষ যাতায়াত করতে পারে বলে জানান ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান।

ক্রমবর্ধমান ব্যক্তিগত গাড়ির কারণে যানজট আরও বাড়ার আশঙ্কা করে তিনি বলেন, ‘যানজটের কারণে লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং দূষণ বাড়ছে।’

মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে অবকাঠামোর মতো বেশ কয়েকটি প্রকল্পের সমাপ্তির পর ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হবে বলে জানান রাকিবুর।

তিনি বলেন, বর্তমানে শহরের ৮০ শতাংশ যাত্রী ৫ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করেন। তাদের মধ্যে অর্ধেক আবার ২ কিলোমিটারের মধ্যেই ভ্রমণ করেন।

প্রসঙ্গত, নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে সত্তরের দশকে ইউরোপে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়। ২০০৬ সাল থেকে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হচ্ছে।

এ বছর ‘সাইকেলে ও হেঁটে চলা নিরাপদ করি’ এই স্লোগানকে সামনে রেখে ৫৯টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।

৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট 

যানজটে ঢাকা শহরে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। ২০১৭ সালের বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী,  ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৩৮ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এরপর ২০১৮ সালে এডিবির এক প্রতিবেদনে বলা হয়, এই অঙ্কটি ৫০ লাখ কর্মঘণ্টা।

সম্প্রতি বুয়েটে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও রোড সেফটি ফাউন্ডেশন। ওই গোলটেবিলে যানজট বিষয়ে গবেষণা প্রতিবেদন  উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। 

প্রতিবেদনে যানজটের কারণে সময় নষ্ট এবং আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরা হয়। মোয়াজ্জেম হোসেন বলেন, ঢাকায় যানজটের কারণে পিক আওয়ারে গণপরিবহনগুলোর গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটারে নেমে এসেছে, যেখানে হেঁটে চলার গড় গতিও ৫ কিলোমিটার। ফলে প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ। অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলেন, নগরীর যানজট যদি ৬০ শতাংশ কমানো যায় তবে ২২ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে।

ঢাকা শহরে গণপরিবহনগুলো প্রতিদিন ৩৬ লাখ ট্রিপে ৩৫ শতাংশ যাত্রীকে কর্মক্ষেত্রে নিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যানজট সম্পর্কে অধ্যাপক মোয়াজ্জেম বলেন, যানজটের কারণে মানব চরিত্রের নয়টি দিক নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে নাগরিকদের সামাজিক যোগাযোগে।

Related Topics

টপ নিউজ

ট্র্যাফিক জ্যাম / ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • রাজধানীতে একাধিক সমাবেশ-বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি
  • দখলমুক্ত মেয়র আনিসুল হক সড়ক, নেই চিরচেনা যানজট  
  • রাস্তায় গাড়ি পার্কিং, মানবসৃষ্ট কৃত্রিম জ্যামে নাকাল যাত্রীরা
  • যানজটে স্থবির শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
  • বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net