Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
রাস্তায় গাড়ি পার্কিং, মানবসৃষ্ট কৃত্রিম জ্যামে নাকাল যাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2023, 08:15 pm
Last modified: 20 April, 2023, 08:17 pm

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

রাস্তায় গাড়ি পার্কিং, মানবসৃষ্ট কৃত্রিম জ্যামে নাকাল যাত্রীরা

টিবিএস রিপোর্ট
20 April, 2023, 08:15 pm
Last modified: 20 April, 2023, 08:17 pm
বাসগুলো এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থেকে তৈরি করছে যানজট। ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর মহাসড়কের শেষ প্রান্ত সায়েদাবাদের জনপথ মোড়ের সরু রাস্তায় পাশাপাশি দাঁড়িয়ে আছে ঈগল পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজের দুটি বাস। যাত্রী ওঠানো শেষে কোনো একটি বাস ছেড়ে গেলেই পেছনে অপেক্ষমান অন্য গণপরিবহন সামনে যেতে পারবে।

মিনিট পনেরো পর হানিফের বাসটি ছেড়ে গেলে একই জায়গায় এসে দাঁড়ায় একই কোম্পানির অপর একটি বাস। এরও ১০ মিনিট পরে ঈগলের বাসটি ছেড়ে গেলে কিছু সময়ের জন্য রাস্তাটি ব্যবহার করতে পারে যানবাহন।

বৃহস্পতিবার দুপুর একটায় সায়েদাবাদের একটি মোড় পাড়ি দিতেই লেগেছে প্রায় ২৫ মিনিট। এর প্রভাবে ধলপুর, মানিকনগর হয়ে কয়েক মিনিটের মধ্যেই যানজট ছড়িয়ে পড়ে বাসাবো পর্যন্ত।

ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী কার্যত ফাঁকা দেখা গেলেও সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেছে রাজধানী থেকে দূরপাল্লার বাসের টার্মিনালগুলোতে।

অতীশ দীপঙ্কর রোড হয়ে সায়েদাবাদ টার্মিনালে প্রবেশ করতে যাত্রীদের এক থেকে দেড় ঘণ্টা বাড়তি সময় লেগেছে। গুলিস্তানে প্রবেশের পথে কাকরাইল থেকেই দেখা গেছে লম্বা যানজট। 
এ কারণে গুলিস্তান থেকে পদ্মা সেতু হয়ে বাসের যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি ভোগান্তির শিকার হয়েছেন সদরঘাট হয়ে লঞ্চের ঈদ যাত্রীরাও। বাড়তি যানজটের কারণে অগ্রিম টিকেটের যাত্রীদের বাস ধরতে না পারার কথাও শোনা গেছে।

মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, তেজগাঁও এলাকার বিভিন্ন রাস্তার পাশাপাশি মূল রাস্তার কোথাও এক সারি আবার দুই কোথাও দুই সারি করে বাস পার্কিং করে রাখা আছে।
ময়মনসিংহগামী সৌখিন, আলম এশিয়া, ইমাম, টাঙ্গাইলগামী বিনিময়, জামালপুরগামী রাজিব, কিশোরগঞ্জগামী অনন্যা ও অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসগুলো ফেলে রাখার কারণে অন্যান্য যানবাহন চলাচলের জায়গা একেবারেই সংকীর্ণ হয়ে পড়েছে।
এ কারণে তিব্বত মোড় থেকে মহাখালী কাউন্টার পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পার হতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে।

রাজধানীর রামপুরা রোড অন্যান্য দিনের তুলনায় অনেকটা ফাঁকা দেখা গেলেও রাস্তাটি ধরে বাসাবো ফ্লাইওভার পার হলেই দেখা গেছে তীব্র যানজট। এর কারণ অনুসন্ধানে কিছুদূর এগোলে দেখা যায় কমলাপুর রেলস্টেশনের পূর্ব পাশে রাস্তার দুপাশেই দাঁড়িয়ে আছে বাসের সারি।

আরও সামনে এগোলে ধলপুর এলাকায় কিশোরগঞ্জগামী অনন্য সুপার ও যাতায়াত পরিবহনের কাউন্টারের সামনে দেখা যায় দুই কোম্পানির ডজনখানেক বাস রাস্তায় পার্ক করে রাখা আছে।

রাস্তায় পার্কিংয়ের বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবশ্য যাত্রীর অভাবে বাস ছেড়ে যেতে না পারায় রাস্তায় কিছু বাস দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম। এ জন্যে তিনি মহাখালী টার্মিনালের সক্ষমতার অভাবকেও দায়ী করেন।

তিনি বলেন, মহাখালী টার্মিনালে ৪০০ বাস রাখার জায়গা থাকলেও এখান থেকে প্রতিদিন ৮০০ বাস চলে। ঈদের সময় সংখ্যাটা হাজার ছাড়িয়ে যায়। এর ফলে বাড়তি বাস রাস্তায় রাখতে হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, গণপরিবহনের চাহিদা মেটাতে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রিপের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ট্রাফিক পুলিশ সদস্যদের বলা হয়েছিল এন্ট্রি পয়েন্টে যেন কাউকে বাস পার্কিং করার অনুমতি দেওয়া না হয়। কিন্তু কিছু বাস তা মানছে না।

Related Topics

টপ নিউজ

ট্র্যাফিক জ্যাম / বাসের ধাক্কাধাক্কি / যানজট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net