Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ঢাকার দুই সিটিতেই ইভিএমে ভোট

বাংলাদেশ

ইউএনবি
11 December, 2019, 10:50 am
Last modified: 11 December, 2019, 11:24 am

Related News

  • আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি
  • সিলেট সিটি নির্বাচন: সমাবেশের অনুমতি ‘আদায় করে নিলেন’ আরিফ
  • ২ লাখ ইভিএম কেনার প্রকল্প স্থগিত  
  • রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা হলে আগামী নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে: সিইসি

ঢাকার দুই সিটিতেই ইভিএমে ভোট

জানুয়ারির শেষের দিকে একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন
ইউএনবি
11 December, 2019, 10:50 am
Last modified: 11 December, 2019, 11:24 am

আগামী জানুয়ারির শেষের দিকে একই দিনে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভোটগ্রহণে গতানুগতিক ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশনার শাহাদৎ হোসেন চৌধুরী বলেন, ‘আমরা নীতিগতভাবে দুই সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করা হবে।’

ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, "ইসি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দুই সিটির তফসিল ও ২০২০ সালের জানুয়ারির শেষ সপ্তাহে ভোটের আয়োজন করবে।"

তিনি জানান, "পুরো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।"

কমিশন শিগগিরই তফসিল ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবে জানিয়ে ইসি কর্মকর্তা আরও বলেন, ইসি সচিবালয় এ নির্বাচনে বিদ্যমান ভোটার তালিকাই ব্যবহার করবে। দেশের হালনাগাদ ভোটার তালিকা দুই সিটি নির্বাচনের পর প্রকাশ করা হবে।

ইসি সচিবালয় দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ পরিচালনার জন্য নির্বাচন কর্মকর্তা- প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তালিকা করার পদক্ষেপ গ্রহণ করেছে।

কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে নির্বাচন কর্মকর্তাদের প্রাথমিক প্যানেল তৈরি করার জন্য ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 

এরই মধ্যে দুই সিটির নির্বাচন আয়োজনে ইসিতে ১৮০ দিনের দিনগণনা শুরু হয়েছে। গত নভেম্বরের মাঝামাঝিতে দুই সিটি কপোরেশনকে নির্বাচনের কথা জানানো হয়।

ডিএনসিসি ও ডিএসসিসির জন্য যথাক্রমে ১৪ ও ১৮ নভেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণার কথা জানিয়েছিল ইসি।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুসারে, দেশের যেকোনো সিটি করপোরেশনের নির্বাচন পাঁচ বছর মেয়াদের শেষ ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে, যা করপোরেশনের প্রথম সভা আয়োজনের পর থেকে গণনা করা হবে।

ডিএসসিসি ও ডিএনসিসির পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সর্বশেষ নির্বাচন ২০১৫ সালের ২৮ এপ্রিল এক দিনেই অনুষ্ঠিত হয়েছিল। তবে ডিএনসিসিতে প্রথম বৈঠক ১৪ মে, ডিএসসিসিতে ১৭ মে এবং চসিকে ৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল।

সে হিসাবে, ডিএসসিসির পাঁচ বছরের মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৩ মে, ডিএনসিসির ১৬ মে এবং সিসিসি ৫ আগস্ট।

তবে, চসিক নির্বাচনের উদ্যোগ নিয়ে ইসি এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

এদিকে, বিগত নির্বাচনের পরে ঢাকার দুই সিটিতে ৩৬টি নতুন ওয়ার্ড অন্তর্ভুক্ত করার পাশাপাশি ডিএসসিসি এবং ডিএনসিসির সীমানাও বাড়ানো হয়েছে। ঢাকা দক্ষিণে ১৮টি ও ঢাকা উত্তরে ১৮টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে।

ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পরে, মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ফেব্রুয়ারিতে। এ ছাড়া, একই দিনে ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

তবে, ফেব্রুয়ারিতে নতুন ওয়ার্ড থেকে নির্বাচিত ৪৮ কাউন্সিলরের মধ্যে সাধারণ ৩৬ এবং সংরক্ষিত আসন থেকে ১২ নারী কাউন্সিলর আরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে চান।

কাউন্সিলররা সাধারণত পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হন, এমন যুক্তি দিয়ে ইসিতে বর্ধিত সময় চেয়ে আবেদনও করেছেন তারা।

এ বিষয়ে ইসি সচিব বলেন, তাদের দেয়া এ যুক্তি যৌক্তিক নয়। কারণ পাঁচ বছরের মেয়াদটি করপোরেশনের জন্য প্রযোজ্য, আইনটি কোনো মেয়র বা কাউন্সিলরের জন্য নয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর অনুচ্ছেদ ৬ এর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনে বলা হয়েছে করপোরেশন গঠন করে প্রথম সভা আয়োজনের পর থেকে এর মেয়াদ পাঁচ বছর হবে।’

রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশনে প্রায় ৫৪ লাখ ভোটার রয়েছে। এর মধ্যে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের আওতায় ৩০ লাখ ৩৬ হাজার এবং ডিএসসিসিতে ৭৫টি ওয়ার্ডের আওতায় ২৩ লাখ ৬৭ হাজার ভোটার রয়েছে।

দুই সিটির আসন্ন নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা হবে আড়াই হাজার।

ডিএসসিসিতে একটি মেয়র পদ, ৭৫টি কাউন্সিলর পদ এবং ২৫টি সংরক্ষিত আসন (নারীদের জন্য) এবং ডিএনসিসির একটি মেয়র পদ, ৫৪টি কাউন্সিলর পদ এবং ১৮টি সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

সিটি করপোরেশনে নির্বাচন / ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা নেই: সিইসি
  • প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি
  • সিলেট সিটি নির্বাচন: সমাবেশের অনুমতি ‘আদায় করে নিলেন’ আরিফ
  • ২ লাখ ইভিএম কেনার প্রকল্প স্থগিত  
  • রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা হলে আগামী নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে: সিইসি

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net