Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ঢাকায় উপরেও আবর্জনা, নিচেও আবর্জনা: তাপস

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2020, 10:00 pm
Last modified: 10 August, 2020, 10:04 pm

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

ঢাকায় উপরেও আবর্জনা, নিচেও আবর্জনা: তাপস

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জানান, ''আমরা সকল তার অপসারণ করব। সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার। পর্যায়ক্রমে সকল তার অপসারণ করা হবে।''
ইউএনবি
10 August, 2020, 10:00 pm
Last modified: 10 August, 2020, 10:04 pm
ফাইল ছবি

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে(ডিএসসিসি) তারের জঞ্জালমুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর মহিলা কলেজে গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ''আমরা বহির্বিশ্বে গিয়ে দেখি, আকাশের দিকে তাকালে কোনো বাধা নেই। কিন্তু ঢাকা শহরে যখন আসি তখন দেখি শুধু বাধা আর বাধা, তারের জঞ্জাল। ঢাকায় উপরেও আবর্জনা, নিচেও আবর্জনা।''

তিনি জানান, তার সিটি করপোরেশনের প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সংস্থার আবর্জনা, জলাবদ্ধতার আবর্জনা, বর্জ্যের আবর্জনাসহ উপরের দিকের তারের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন।

''আমরা সকল তার অপসারণ করব। সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার হোক। পর্যায়ক্রমে সকল তার অপসারণ করা হবে'' যোগ করেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, ''শুধু আবশ্যকীয় তার ছাড়া- আমরা সকল তার অপসারণ করব। এই কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে।''

ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে মেয়র বলেন, 'এখানে শিথিলতার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই তারের জঞ্জালমুক্ত একটি নগরী ঢাকাবাসীকে উপহার দেওয়া।'

নারী জাগরণ ও অগ্রগতিতে ঢাকা মহানগর মহিলা কলেজ অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে জানিয়ে মেয়র বলেন, কলেজটির নতুন আরও কয়েকটি বিষয়ে মাস্টার্স এবং ছাত্রীদের আবাসিক সুবিধা বৃদ্ধি করা হবে।
 
Related Topics

টপ নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র শেখ ফজলে নূর তাপস / তারের আবর্জনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ঢাকা দক্ষিণ প্রশাসকের
  • অবৈধ পোস্টার অপসারণ না করলে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net