Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ডিএসসিসির মশা নিধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2020, 03:05 pm
Last modified: 07 June, 2020, 03:17 pm

Related News

  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ঢাকা দক্ষিণ প্রশাসক
  • মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু
  • ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন

ডিএসসিসির মশা নিধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র তাপস

আজ রোববার সকালে ২৩ নং ওয়ার্ডের লালবাগ-নবাবগঞ্জ পার্কে নগরীকে মশামুক্ত করার লক্ষ্যে ডিএসসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 
টিবিএস রিপোর্ট
07 June, 2020, 03:05 pm
Last modified: 07 June, 2020, 03:17 pm

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- নগরীকে মশামুক্ত করার লক্ষ্যে কর্পোরেশন কর্তৃক গৃহীত 'বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের' অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।  

আজ রোববার সকালে ২৩ নং ওয়ার্ডের লালবাগ-নবাবগঞ্জ পার্কে নগরীকে মশামুক্ত করার লক্ষ্যে ডিএসসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমসহ আওয়ামী লীগের দক্ষিণের অন্যান্য নেতৃবৃন্দ। 

এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে  মেয়র শেখ তাপস বলেন, মশা নিধনের লক্ষ্যে আগের গতানুগতিক কার্যক্রমকে উপর থেকে নীচ পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে নেওয়া এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। এটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে। প্রতি ওয়ার্ডে ৮ জন মশা নিধনকর্মী সকাল ৯টা হতে শুরু করে দুপুর ১:০০ টা পর্যন্ত লার্ভিসাইডিং করবেন। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০ জন কর্মী দুপুর ২:৩০টা থেকে শুরু করে বিকেল ৬:৩০টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবেন। 

ওয়ার্ড কাউন্সিলরগন সরাসরি এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। কার্যক্রম যথাযথভাবে চললে আশা করছি আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে হ্রাস পাবে, বলে আশা প্রকাশ করেন তিনি। 

দক্ষিণের মেয়র বলেন, নগরবাসী ডেঙ্গু  বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক, তা আমরা চাইনা। একারণেই করোনা মহামারীর মধ্যেও মশক নিধন কার্যক্রমের গতি আনা হয়েছে এবং ২৪ ঘন্টা একাজ চলবে। 

তিনি বলেন, ১৪ জুন হতে জলাশয় এবং নর্দমা পরিস্কার করার কাজ শুরু করা হবে। জলাশয়গুলিতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি, পাতিহাঁস পালন করার উদ্যোগ নেয়া হবে যাতে জলাশয়গুলি সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে। 

করোনা বিস্তাররোধে লকডাউন বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হবে বলে মেয়র শেখ তাপস উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর , কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হক। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো: মকবুল হোসেনসহ পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলরগণ।

এছাড়াও, ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মশা নিধন / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / ডিএসসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ঢাকা দক্ষিণ প্রশাসক
  • মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটির মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু
  • ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net