Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৫৫২ ঘর ভস্মীভূত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
14 January, 2021, 02:55 pm
Last modified: 14 January, 2021, 03:17 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৫৫২ ঘর ভস্মীভূত

টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা।
কক্সবাজার প্রতিনিধি
14 January, 2021, 02:55 pm
Last modified: 14 January, 2021, 03:17 pm
ছবি: টিবিএস

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি ব্লকের রোহিঙ্গাদের ৫৫২টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে স্থানীয় দুটি ঘর, কমিউনিটি সেন্টারও পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি আব্দুল হান্নান।

স্থানীয় ও রোহিঙ্গাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস সকাল নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ প্রাণ না হারালেও ২০-২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের একটি ঘর থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘরগুলো কাঁচা চালা হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে যায়। প্রত্যেক বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলোর অধিকাংশ বিস্ফোরিত হয়ে আগুন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ইউনিটসহ রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

ক্ষতিগ্রস্ত ক্যাম্পের বাসিন্দা ছৈয়দুর রহমান জানান, অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের অন্তত ৫৫২টি রোহিঙ্গা বসতি পুড়ে যায়। এ সময় ইউএনএইচসিআরের একটি কমিউনিটি সেন্টার এবং পার্শ্ববর্তী ২টি স্থানীয় লোকের বসত ঘরও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পার্শ্ববর্তী ভাসমান আরও কিছু ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কয়েকজন দাবি করেন।

ধারণা করা হচ্ছে, রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আবার অনেকে মনে করছেন, হয়তো সিগারেট বা কয়েল থেকেও অগ্নিকাণ্ড ঘটেছে। 

ক্ষতিগ্রস্তদের মতে, পরনের কাপড় ছাড়া তাদের পক্ষে অন্য কোনো পণ্য বের করা সম্ভব হয়নি। ফলে স্বর্ণালংকারসহ বাড়ির বিভিন্ন পণ্য পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন কোটি টাকা।

ক্যাম্প এলাকায় কাজ করা আইন শৃংখলা বাহিনী সূত্র জানায়, নয়াপাড়া আর্মি ক্যাম্প অধীনস্থ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প মুচনী (রেজিস্টার) বিকাশ মোড় ও মাকরাজ মসজিদ সংলগ্ন  স্থান ব্লক-ই ,শেড নং (৯৭৫) ও ঘর নং ১/২ রোহিঙ্গা শরণার্থী  মৃত মো. নূর কবিরের ঘর থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে ব্লক-ই, ব্লক-বি, ব্লক-ডি ও বি-ব্লকের দোকান ঘরে ছড়িয়ে যায়। খবর পেয়ে টেকনাফ ও উখিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে কেউ নিহত না হলেও ৮৬টি শেডের আনুমানিক ৬০০ ঘর পুড়ে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে আর্মি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, সিআইসি অবস্থান করে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সান্ত্বনা দিচ্ছেন।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কীভাবে তা ঘটল, এখনো জানা যায়নি। হিসাব মতে, আগুনে ৫৫২ শতাধিক রোহিঙ্গা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু দোকানপাট পুড়ে থাকতেও পারে, সেগুলো ক্যাম্পের ঘর হিসেবে গণ্য নয়। ক্ষতিগ্রস্তদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে রাতযাপনের ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে। তাদের জন্য নিয়মানুসারে  আবারও ঘর করা হবে।'

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। 

এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেলা ১০টার দিকে কক্সবাজার ত্রাণ শরণার্থী ও পুনর্বাসন বিষয়ক কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াতসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা ক্যাম্প / কক্সবাজার / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • দেড় ঘণ্টার চেষ্টায় চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • বেইলি রোডে অগ্নিকাণ্ড: ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net