Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
টিসিবিতে মিয়ানমারের পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি শুরু

বাংলাদেশ

ইউএনবি
17 November, 2019, 05:55 pm
Last modified: 17 November, 2019, 06:00 pm

Related News

  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

টিসিবিতে মিয়ানমারের পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি শুরু

ট্রাক থেকে একজন ব্যক্তি মাত্র এক কেজি পেঁয়াজ কিনতে পারছেন
ইউএনবি
17 November, 2019, 05:55 pm
Last modified: 17 November, 2019, 06:00 pm
খোলা ট্রাকে করে অল্প দামে পেয়াঁজ বিক্রি করছে টিসিবি। ফাইল ছবি

পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে রাষ্ট্রীয় মালিকাধীন বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি শুরু করেছে। 

আবিদ নামে টিসিবির এক ডিলার বলেন, তারা বেলা ১১টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন এবং তা ট্রাকের পণ্য শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। 

ঘটনাস্থলে ট্রাক ঘিরে ক্রেতা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় সারি দেখতে পাওয়া যায়।

ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ট্রাক থেকে একজন ব্যক্তি মাত্র এক কেজি পেঁয়াজ কিনতে পারছিলেন।

সারিতে দাঁড়ানো মনির হোসেন নামে একজন ক্রেতা বলেন, “আমরা অনেক খুশি যে টিসিবি ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। আশা করি দাম দ্রুত কমে আসবে।”

শনিবার রাজধানী ঢাকাসহ দেশের নানা জায়গায় পেঁয়াজের কেজি প্রতি দাম দাঁড়ায় ২৬০ টাকা।

ক্রেতাদের অভিযোগ, ‘বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায়’ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা আকাশছোঁয়া দামের জন্য পেঁয়াজের সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন।

ভারত নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করার পর থেকেই বাংলাদেশের বাজারে এ পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।

সরকার শুক্রবার জানায় যে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে আকাশপথে তুরস্ক, মিশর, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভাবে পেঁয়াজ আনা হচ্ছে। 
 
Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ / টিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net