Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
27 January, 2020, 06:20 pm
Last modified: 27 January, 2020, 06:24 pm

Related News

  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

রোববার দুপুরে ঘাটাইলের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী তাদের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। পরে কাতরা বন এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল প্রতিনিধি
27 January, 2020, 06:20 pm
Last modified: 27 January, 2020, 06:24 pm
প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে তিন স্কুলছাত্রী ধর্ষণ ও তাদের এক বান্ধবী লাঞ্ছনার শিকার হয়েছে। রোববার বিকেলে উপজেলার কাতরা বন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার মামলা দায়েরের পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার দুপুরে ঘাটাইলের একটি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী তাদের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে উপজেলা সদরের পার্শ্ববর্তী সন্ধানপুর ইউনিয়নের কাতরা বন এলাকায় ঘুরতে যায়। এ সময় ওই এলাকার ৫/৬জন তরুণ তাদের পিছু নেয়। এক পর্যায়ে ওই তরুণরা চার ছাত্রীর বন্ধুদের মারধর করে নির্জন বন এলাকায় তাদের জিম্মি করে রাখে। এরপর তারা তিন ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় তাদের হাতে অপর এক ছাত্রী লাঞ্ছিত হয়। 

সন্ধ্যার দিকে ধর্ষণের শিকার ছাত্রীরা ওই এলাকায় তাদের এক আত্মীয় বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। আত্মীয়রা ছাত্রীদের অভিভাবকদের খবর দেয়। পরে অভিভাবকরা পুলিশকে অবহিত করে। সোমবার দুপুরে ধর্ষণের শিকার এক ছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহিৃত করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো যাচ্ছে না।
 
ধর্ষণের শিকার তিন ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ধর্ষকদের চিহিৃত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Topics

টপ নিউজ

ঘাটাইল / টাঙ্গাইল / স্কুলছাত্রী / ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
    তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
    ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
লস অ্যাঞ্জেলেসের একটি উপশহর আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াং। ছবি: সিটি অব আর্কাডিয়া
আন্তর্জাতিক

তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
আরব আমিরাতের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net