Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
টাঙ্গাইলে এমপি ছোট মনিরের ধান কাটার ভিডিও ভাইরাল, ধান কাঁচা-পাকা নিয়ে বিতর্ক

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
28 April, 2020, 07:50 pm
Last modified: 28 April, 2020, 07:55 pm

Related News

  • টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

টাঙ্গাইলে এমপি ছোট মনিরের ধান কাটার ভিডিও ভাইরাল, ধান কাঁচা-পাকা নিয়ে বিতর্ক

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান বাদ দিয়ে জমির কাঁচা ধান কেটে কৃষকদের সঙ্গে ‘উপহাস’ করছেন।
টাঙ্গাইল প্রতিনিধি
28 April, 2020, 07:50 pm
Last modified: 28 April, 2020, 07:55 pm

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বোরো ধান কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এক মিনিটের ওই ভিডিওটিতে দেখা যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একজন কৃষকের জমির বোরো ধান কেটে দিচ্ছেন। 

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে কৃষকের পাকা ধান বাদ দিয়ে জমির কাঁচা ধান কাটছেন। পাকার পরিবর্তে ক্ষেতের কাঁচা ধান কেটে তিনি কৃষকদের সঙ্গে 'উপহাস' করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি ছোট মনির গত সোমবার দুপুরে যে কৃষকের জমির ধান কেটে দিয়েছেন তার নাম সুজন মিয়া। বাড়ি গোপালপুর পৌরসভার সুন্দর গ্রামে।

সুজন মিয়া জানান, বৈরান নদীর নিচু জমিতে তিনি ২০ শতাংশ ব্রি-ধান ২৮ জাতের বোরো ধান লাগিয়েছেন। আগাম জাতের হওয়ায় শীষের ৮০ ভাগ ধান পেকে গেছে। প্রতি দিনই বৃষ্টি হচ্ছে। নদীর তলদেশে পানি জমছে। ভারী বর্ষণ হলে জমির ধান ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড বৈরাণ নদীর খনন কাজ করছে। তার ধানী জমি থেকে পাঁচশগজ দূরে এ খনন এসে ঠেকেছে। তাই ক্ষেতের পাকা ধান কাটা খুব জরুরী। কিন্তু করোনার কারণে শ্রমিক না মেলায় নিজেই ক্ষেতের ধান কাটছিলেন। 

তিনি বলেন, "দুপুর ১২টার দিকে এমপি ছোট মনির দলীয় নেতাকর্মীদের সাথে নদী পাড় ধরে যাবার সময় আমাকে একা ধান কাটতে দেখে কাছে আসেন। পরে তিনি নিজ থেকেই কয়েক গোছা ধান কাটেন। এরপর এমপির সাথে থাকা কয়েক নেতাকর্মী ১০/১২ আটি ধান কাটেন।"

গোপালপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, এবার এ উপজেলায় ১৩ হাজার ৭০০ হেক্টরে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে উফসী ব্রি ধান- ২৮ জাতের ৪ হাজার ৬০০ হেক্টরে চাষ করা হয়। ব্রিধান-২৮ আগাম জাত। কৃষি বিভাগ গত ২২ এপ্রিল নমুনা শস্য কর্তন শুরু করেছে। আর সুজন মিয়ার জমির ধান পেকে গেলেও পাতা এখনো সবুজ। উফসী জাতের ধানের বৈশিষ্ট্য হলো ধান পেকে যাবার পরও কিছু দিন পাতা সবুজ থেকে যায়।

গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বলেন, "এমপি মনির এ দূর্দিনে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছেন। সেদিনও তিনি ত্রাণ বিতরণ করে ফেরার পথে কৌতূহল বশতঃ ওই কৃষকের কাছে যান এবং কুশলাদি বিনিময় শেষে কয়েক গোছা পাকা ধান কাটেন। সেটিকে কেউ কেউ অপপ্রচার চালিয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন।"

এ বিষয়ে সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, "আমি কৃষক ও শ্রমিকের জন্য রাজনীতি করি। তাই একজন কৃষকের জমিতে নেমে তার সাথে কিছুক্ষণ ধান কেটেছি। এটি নিয়ে যারা অপপ্রচার করছেন তারা খুব নিন্ম রুচির পরিচয় দিচ্ছেন।"
 

লোকে বলছে এটা কাঁচা ধান! আচ্ছা কাঁচা ধান কি মানুষে কাটে? বলদ ছাড়া কেউ কাঁচা ধান কাটে নাকি!! টাঙ্গাইল -২ এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি নেতা কর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে ফটোসেশন করলেন!

Posted by Amir Muhammad on Tuesday, April 28, 2020

 

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল / ধান কাটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪
  • ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, এই দায় কার?
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net