Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জেলাভিত্তিক যান চলাচল, ভোগান্তিতে কর্মমুখী যাত্রীরা

বাংলাদেশ

খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
17 May, 2021, 01:45 pm
Last modified: 17 May, 2021, 01:49 pm

Related News

  • হাদির মৃত্যু: মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি: ২০ মিনিট বিরতির পর আবারও অবরোধ ঢাকা-আরিচা মহাসড়ক
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

জেলাভিত্তিক যান চলাচল, ভোগান্তিতে কর্মমুখী যাত্রীরা

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কমেছে যাত্রী পারাপারের ভোগান্তি।
খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
17 May, 2021, 01:45 pm
Last modified: 17 May, 2021, 01:49 pm
ছবি: টিবিএস

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলাভিত্তিক যান চলাচল অব্যাহত রেখেছে মানিকগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে ছুটছেন কর্মমুখী মানুষ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবারিয়া ও সিংগাইর উপজেলার ধল্ল্যা এলাকায় রয়েছে পুলিশের চেকপোস্ট। 

ঢাকামুখী সব বাস ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এর ফলে যাত্রীদের পায়ে হেঁটে কিছু পথ যাওয়ার পর আবার বাসে উঠে যেতে হচ্ছে গন্তব্যে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মমুখী সাধারণ যাত্রী। শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছেন অধিক ভোগান্তিতে।

তবে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কমেছে যাত্রী পারাপারের ভোগান্তি।

সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে রোববার রাত থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের আদেশ থাকলেও পূর্ণ যাত্রী নিয়েই চলছে জেলাভিত্তিক বাসগুলো।

আশুলিয়া এলাকার গার্মেন্টসকর্মী আনোয়ারা বেগম বলেন, ফেরি পারাপারের জন্য তুলনামূলক ভোগান্তি নেই বললেই চলে। তবে মহাসড়কে কিছুদূর পরপর গাড়ি পরিবর্তন করার ভোগান্তি বাড়ছে। প্রখর রৌদ্রে পায়ে হেঁটে মহাসড়ক দিয়ে চলাচল করা বেশ কষ্টকর বলে মন্তব্য করেন তিনি। 

হেমায়েতপুর এলাকার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন মফিজুর রহমান। জানালেন, পাটুরিয়া থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে নবীনগর পর্যন্ত যাওয়ার চুক্তি করে বাসে উঠেন তিনি। এরপর মহাসড়কের বারবারিয়া বাসস্ট্যান্ডের অনেক আগেই ৫০ করে ভাড়া ফেরত দিয়ে বাস থেকে নামিয়ে দেন চালক। এরপর থেকে পরবর্তী বাসের আশায় রওয়ানা হন তিনি।

বারবারিয়া চেকপয়েন্টে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জাসেল হোসেন বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ থেকে কোনো বাস ঢাকা প্রবেশের সুযোগ নেই। তাই সব যাত্রী নামিয়ে বাসগুলো আগত পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।'

গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়ে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, 'বাসে ফুল যাত্রী নেওয়ার দায়ে বেশ কিছু বাসমালিককে জরিমানা করা হয়েছে।' পাটুরিয়া ফেরিঘাট এবং মহাসড়কের টেপড়া এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে চারটি ফেরি চলাচল করছে। নৌরুট এলাকায় যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি নেই বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

মানিকগঞ্জ / ঢাকা-আরিচা মহাসড়ক / কর্মমুখী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • হাদির মৃত্যু: মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
  • ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি: ২০ মিনিট বিরতির পর আবারও অবরোধ ঢাকা-আরিচা মহাসড়ক
  • সাভারে ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, আলোচনার আশ্বাসে ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • সাভারে গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net