Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিলেন আদালত

বাংলাদেশ

ইউএনবি
30 September, 2020, 06:10 pm
Last modified: 30 September, 2020, 06:12 pm

Related News

  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • ট্রাম্পের আরোপ করা অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিলেন আদালত

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জাহালমকে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে এ ঘটনার জন্য দায়ী করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনবি
30 September, 2020, 06:10 pm
Last modified: 30 September, 2020, 06:12 pm

নিরপরাধ হয়েও তিন বছর জেল খাটার ঘটনায় টাঙ্গাইলের পাটকলকর্মী জাহালমকে এক মাসের মধ্যে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বুধবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ ঘটনার জন্য ব্র্যাক ব্যাংকের দুই কমকর্তাকে দায়ী করে ওই ব্যাংকটিকে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, জাহালমকে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে এ ঘটনার জন্য দায়ী করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্র্যাক ব্যাংককে ৩০ দিনের মধ্যে এই জরিমানার টাকা জাহালমকে দিতে হবে। এছাড়া দুর্নীতি দমন কমিশনকে ভবিষ্যতে এ ধরনের ভুল ভ্রান্তি যাতে না হয় সে জন্য সতর্ক হতে বলেছেন। কারণ এই প্রতিষ্ঠানের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এছাড়া এই ব্যাংক ঋণের ঘটনায় যে মামলা তার পুন:তদন্ত দ্রুত শেষ করতে বলেছে হাইকোর্ট।

আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী জাকির হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে আইনজীবী আনিসুল হাসান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাসার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির মামলায় জড়ানোয় ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে জারি করা রুলের ওপর শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর ধরে কারাগারে কাটাতে হয় টাঙ্গাইলের জাহালমকে। এ নিয়ে গত বছরের ৩০ জানুয়ারি সংবাদ প্রকাশিত হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে।

সব পক্ষের বক্তব্য শুনে ওই বছরের ৩ ফেব্রুয়ারি নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমকে অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে ওইদিনই মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সে দিন রাতে জাহালম কারাগার থেকে মুক্তি পান।

Related Topics

টপ নিউজ

জাহালম / আদালতের রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক
  • সীমানা নিয়ে আদালতের রায় আমাদের প্রশ্নবিদ্ধ করছে: ইসি সচিব
  • পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিলের পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল
  • ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’: ১ বিলিয়ন ডলার খোরপোষ থেকে রক্ষা পেলেন দ. কোরিয়ার ধনকুবের
  • ট্রাম্পের আরোপ করা অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net