Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
চুয়াডাঙ্গায় নৈশকোচের ধাক্কায় নিহত ৬, আহত ৪

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
08 August, 2020, 02:50 pm
Last modified: 08 August, 2020, 02:56 pm

Related News

  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
  • ছাদ উড়ে যাওয়ার পরও ১০ কি.মি. চালিয়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত
  • মাওয়া হাইওয়েতে বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া বাসের ধাক্কায় ৩ যান দুর্ঘটনা, আহত ৮

চুয়াডাঙ্গায় নৈশকোচের ধাক্কায় নিহত ৬, আহত ৪

সরোজগঞ্জ বাজার থেকে মিতালী সিনেমা হল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। নিহতরা আলমসাধু (অবৈধযান), ব্যাটারিচালিত ভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
08 August, 2020, 02:50 pm
Last modified: 08 August, 2020, 02:56 pm
নৈশকোচটি প্রথমে একটি আলমসাধুকে (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধযান) ধাক্কা দেয়। এরপর পর্যায়ক্রমে একটি ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল ও পরে আরও একটি আলমসাধুসহ সাত পথচারীকে ধাক্কা দেয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন। 

আহতদের মধ্যে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক গাড়ি চালককে আটক করেছে পুলিশ। 

আটক চালক আসাদুল আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার আবদুল ওহাবের ছেলে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডাদুয়া গ্রামের নিতাই হালদারের ছেলে ষষ্টি হালদার (৪০), খাড়াগুদা গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে মিলন হোসেন (৩০), তিতুদহ গ্রামের পিয়াস আলীর ছেলে রাজু আহমেদ (৩৫), একই গ্রামের লুতা মন্ডলের ছেলে সোহাগ হোসেন (২৮), হায়দার আলীর ছেলে কালু মন্ডল (৪০) এবং রহিম মন্ডলের ছেলে শরিফ হোসেন (৪০)।

জানা গেছে, যাত্রীবাহী নৈশকোচ 'রয়েল এক্সপ্রেস' চট্টগ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনার উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার ভোর সাড়ে ৬ টার সময় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে পৌঁছালে নৈশকোচটি প্রথমে একটি আলমসাধুকে (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধযান) ধাক্কা দেয়। এরপর পর্যায়ক্রমে একটি ব্যাটারিচালিত ভ্যান, মোটরসাইকেল ও পরে আরও একটি আলমসাধুসহ সাত পথচারীকে ধাক্কা দেয়। 

সরোজগঞ্জ বাজার থেকে মিতালী সিনেমা হল পর্যন্ত আধা কিলোমিটার রাস্তার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। নিহতরা আলমসাধু (অবৈধযান), ব্যাটারিচালিত ভ্যান এবং মোটরসাইকেলের আরোহী ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির বলেন, আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ বলেন, গাড়ি চালককে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

বাস দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • পদ্মা থেকে টেনে তোলা হলো ডুবে যাওয়া বাস, অন্তত ২৫ জনের মরদেহ উদ্ধার 
  • বরগুনায় বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, নিহত ২
  • দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
  • ছাদ উড়ে যাওয়ার পরও ১০ কি.মি. চালিয়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত
  • মাওয়া হাইওয়েতে বরিশাল এক্সপ্রেসের বেপরোয়া বাসের ধাক্কায় ৩ যান দুর্ঘটনা, আহত ৮

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net