Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
20 November, 2019, 04:55 pm
Last modified: 20 November, 2019, 05:00 pm

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই: খাদ্যমন্ত্রী

তিনি জানান, বাংলাদেশে চালের চাহিদা বছরে ২ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭১০ মেট্রিক টন এবং মাথাপিছু ৪৬৯ গ্রাম। দেশে উৎপাদন হয়েছে মোট ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার মেট্রিক টন
ইউএনবি
20 November, 2019, 04:55 pm
Last modified: 20 November, 2019, 05:00 pm

কেউ অহেতুক চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, “দেশে চালের পর্যাপ্ত মজুত আছে। দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কেউ অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

বুধবার সচিবালয়ে চালের দাম বৃদ্ধি নিয়ে চাল মিলারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার সার্বক্ষণিক তদারকি করার জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ভোক্তা অধিকার আইনের মধ্য দিয়ে যা করা দরকার তা করা হবে।

তিনি জানান, বাংলাদেশে চালের চাহিদা বছরে ২ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৭১০ মেট্রিক টন এবং মাথাপিছু ৪৬৯ গ্রাম। দেশে উৎপাদন হয়েছে মোট ৩ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার মেট্রিক টন। বর্তমানে ১৪ লাখ ৫৯ হাজার মেট্রিকটন চাল ও গম সরকারি গুদামে মজুদ রয়েছে। এর মধ্যে ১১ লাখ ১৩  হাজার ৩০৩ মেট্রিক টন শুধু সরকারি গুদামে মজুদ আছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের চালের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। চাল আমদানির দরকার নেই, আমরা চাল রপ্তানির জন্য প্রস্তুত আছি। তাই দাম বৃদ্ধির কোন কারণ নেই।”

চালের দাম না বাড়াতে পাইকারি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন খাদ্যমন্ত্রী।

এসময় তিনি সতর্ক করে বলেন, চালের দাম বাড়ালে কোন ক্রমেই সহ্য করব না, প্রশ্রয় দেব না।

এছাড়া আগামী ১০ দিন পরিবহন ধর্মঘট থাকলেও চালের বাজারে এর প্রভাব পড়বে না বলেও জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

খাদ্যমন্ত্রী / চালের দাম / চাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু 
  • রেকর্ড উচ্চতায় সুগন্ধি চালের দাম, বাজার কারসাজি ও রপ্তানির অনুমতিকে দায়ী করছেন রপ্তানিকারক–ব্যবসায়ীরা
  • টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net