Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
চায়ের রাজ্যে চালু হলো ট্যুরিস্ট বাস

বাংলাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি
14 October, 2021, 10:25 pm
Last modified: 14 October, 2021, 10:25 pm

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

চায়ের রাজ্যে চালু হলো ট্যুরিস্ট বাস

দুটি প্যাকেজে টিকেট কাটতে পারবেন পর্যটকরা। প্যাকেজ-১ এর মধ্যে রয়েছে, চা বাগান, গগন টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর। প্যাকেজ-২ এ থাকবে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল ভ্রমণের সুযোগ।
মৌলভীবাজার প্রতিনিধি
14 October, 2021, 10:25 pm
Last modified: 14 October, 2021, 10:25 pm

এবার চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায় চালু হলো ট্যুরিস্ট বাস সেবা। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা মাত্র কয়েকশো টাকা খরচ করে ঘুরতে পারবেন জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত।
 
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

এসময় তিনি বলেন, সারা বিশ্বে করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ একটু সময় পেলেই অবসর কাটাতে চায় তার পরিবার নিয়ে। মানুষ কতটুকু কষ্ট পেল তার চেয়ে গুরুত্ব দিয়ে দেখে, সেবাটুকু ভালোভাবে পাচ্ছে কি না। সিলেট বিভাগে যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। মৌলভীবাজার জেলাকে সবাই চায়ের দেশ হিসেবে জানে। সেক্ষেত্রে এই বাস সেবা পর্যটকদের যাতায়াতের জন্য সহজ সাবলীল ও অনেক নিরাপদ হবে। যারা এটি চালু করতে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।"

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহউর রহমানসহ অনেকে।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলা। যেখানে রয়েছে সৌন্দর্যে ভরপুর চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত। চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান সু-উচুঁ গগণটিলা পাহাড়। এশিয়ার বৃগৎ হাকালুকি হাওর ও পাহাড় ঘেরা মাধবপুর লেক। এসব দর্শনীয় স্থানে যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা ২ থেকে ৪টি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন। আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও কম খরচে অতি সহজে এসব পর্যটনকেন্দ্রগুলো দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন "ট্যুরিস্ট বাস" চালুর উদ্যোগ নেয়। এতে সহযোগিতা করেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।

দুটি প্যাকেজে টিকেট কাটতে পারবেন পর্যটকরা। প্যাকেজ-১ এর মধ্যে রয়েছে, চা বাগান, গগন টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর। প্যাকেজ-১ এর যাত্রা শুরুর স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবার ছাড়া টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবারের জন্য একশো টাকা বাড়তি গুণতে হবে।

দ্বিতীয় প্যাকেজের যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা। খাবার না খেলে সাড়ে তিনশো টাকায় টিকেট মিলবে। টিকেট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান, ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে। 
 

Related Topics

টপ নিউজ

মৌলভীবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net